×

আন্তর্জাতিক

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন

এবার টিউলিপের বোনের বিনামূল্যের ফ্ল্যাটের সন্ধান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম

 এবার টিউলিপের বোনের বিনামূল্যের ফ্ল্যাটের সন্ধান

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের এমপি ও মন্ত্রী টিউলিপ সিদ্দিককে উপহার দেয়া ফ্ল্যাটের সন্ধান পওয়ার পর এবার তার ছোট বোন আজমিনা সিদ্দিক রুপন্তির নামে উপহার দেয়া ফ্ল্যাটের সন্ধান মিলেছে। আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক আইনজীবী তাকে ফ্ল্যাটটি উপহার দিয়েছিলেন। এর আগে লন্ডনের কিংসক্রস এলাকায় টিউলিপকে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আওয়ামী লীগের আরেক ঘনিষ্ঠ ব্যবসায়ী আবদুল মোতালিফ। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের সূত্রে ফিন্যান্সিয়াল টাইমসের পর এবার দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গণমাধ্যমটির প্রতিবেদন থেকে জানা যায়, নতুন করে সন্ধ্যান পাওয়া এই ফ্ল্যাটটি টিউলিপকে সরাসরি দেয়া হয়নি। এটি দেয়া হয়েছিল তার ছোট বোন রুপন্তির নামে।

রুপন্তির বয়স যখন ১৮ বছর এবং অক্সফোর্ডে পড়াশোনা শুরু করতে যাচ্ছেন, এমন সময় উত্তর লন্ডনের হ্যাম্পস্টেডের ফিঞ্চলে রোডে  তাকে ফ্ল্যাট উপহার দেন বাংলাদেশি আইনজীবী মঈন গনি। তিনি হাসিনা সরকারের ঘনিষ্ঠজন ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে মঈন গনির একটি ছবিও প্রকাশিত হয়েছে। তিনি ২০০৯ সালে  রুপন্তির নামে ফ্ল্যাটটি হস্তান্তর করেছিলেন। ভূমি রেজিস্ট্রি নথিতে বলা হয়েছে,  রুপন্তির কাছ থেকে ফ্ল্যাটের জন্য টাকা নেয়া হয়েছে, এমন কোনো রেকর্ড নেই। তবে একটা সময় ফ্ল্যাটটিতে যুক্তরাজ্যের আলোচিত রাজনীতিবিদ ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক থেকেছেন।  টিউলিপ ঠিক কখন ফ্ল্যাটটিতে থেকেছেন তা পরিষ্কার নয়। তবে ২০১২ সালে ডিসেম্বরের পরে তিনি যখন ওয়ার্কিং মেনস কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নিয়োগে পেয়েছিলেন, তখন কোম্পানি হাউসে তার ঠিকানা হিসেবে ঐ ফ্ল্যাটটির ঠিকানা তালিকাভুক্ত করেন।

২০১৪ সালের জানুয়ারিতে ক্যামডেন আর্টস সেন্টারের দাতব্য প্রতিষ্ঠান এবং ২০১৪ সালের মার্চে হ্যাম্পস্টেড ওয়েলস এবং ক্যাম্পডেন ট্রাস্ট, আরেকটি অলাভজনক ট্রাস্টি হওয়ার ক্ষেত্রেও এই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেন টিউলিপ। তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সিও মে, ২০১৬ সালের শেষের দিকে এটিকে তার ঠিকানা হিসাবে তালিকাভুক্ত করেন। সেই সময় পর্যন্ত সিদ্দিক হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের লেবার এমপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে রুপন্তি ২০২১ সালে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে ফ্ল্যাটটি বেচে দেন। 

রুপন্তির এই ফ্ল্যাটটির ব্যাপারে টিউলিপ কোনো কথা বলতে রাজি হননি। তবে তার ঘনিষ্ঠ একজন বলেছেন, তিনি কিছুদিন তার বোনের ফ্ল্যাটে থেকেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App