×

আন্তর্জাতিক

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

ছবি: সংগৃহীত

সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত ও তথ্যদাতা সরকারি এক কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) আসাদের অনুগত ওই কর্মকর্তাকে মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয় বলে যুক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। খবর: এএফপির।

সংস্থাটি বলেছে, সিরিয়ার ইসলামপন্থী গোষ্ঠী নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধারা দেশটির স্থানীয় একজন কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদের অনুগত ও তথ্য পাচারকারী হিসেবে অভিযোগ তুলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধারা শুক্রবার সকালে সাবেক প্রশাসনের সবচেয়ে পরিচিত অনুগতদের একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। মৃত্যুদণ্ড কার্যকর করা আসাদ অনুগত ওই কর্মকর্তার নাম মাজেন কেনেহ।

ব্রিটেনভিত্তিক এই পর্যবেক্ষক সংস্থা বলেছে, রাজধানী দামেস্কের উপকণ্ঠের দুম্মারের রাস্তায় যোদ্ধারা কেনেহর মাথায় গুলি চালিয়ে হত্যা করেছেন।

আরো পড়ুন: সিরিয়ায় মসজিদে পদদলিত হয়ে ৪ জনের মৃত্যু

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরো বলেছে, তার বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত নিরাপত্তা প্রতিবেদন লেখার অভিযোগ আনা হয়েছিল। যে প্রতিবেদনের জেরে দেশটির অনেক যুবককে নির্যাতন ও কারাভোগ করতে হয়। যারা আসাদের শাসনামলে কারাগারে নির্যাতনের শিকার হয়েছিলেন।

বিদ্রোহীদের ব্যাপক আন্দোলনের মুখে গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। এরপর দেশটির ক্ষমতায় আসে সুন্নি ইসলামপন্থী বিদ্রোহীগোষ্ঠী হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস)। এরপর প্রশাসনের বিভিন্ন স্তরে আসাদ অনুগতদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে ক্ষমতাসীন কর্তৃপক্ষ।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি গাছের গুঁড়িতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে মাজেন কেনেহকে। তার জামাকাপড় রক্তাক্ত এবং মাথায় গুলির ক্ষত রয়েছে। এ সময় ঘটনাস্থলে শিশুসহ শত শত মানুষকে দেখা যায়। ভিডিওতে অনেক মানুষকে মোবাইল ফোনে মাজেনের মরদেহের ছবি তুলতে ও ক্ষুব্ধ জনতাকে লাঠি দিয়ে মরদেহে আঘাত, এমনকি মাথায় লাথি মারতেও দেখা যায়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App