×

আন্তর্জাতিক

৪১ বছর পর মহাকাশে দ্বিতীয় ভারতীয়, ইতিহাস গড়লেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৯:৫৬ এএম

৪১ বছর পর মহাকাশে দ্বিতীয় ভারতীয়, ইতিহাস গড়লেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা

শুভাংশু শুক্লা

দীর্ঘ ৪১ বছর পর আবারও এক ভারতীয় মহাকাশে পাড়ি জমালেন। ভারতের বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেছেন, যা দেশের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে।

এর আগে, ১৯৮৪ সালে উইং কমান্ডার রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন। তার পরে দীর্ঘ বিরতি পেরিয়ে শুভাংশু হলেন দ্বিতীয় ভারতীয়, যিনি এই ঐতিহাসিক যাত্রায় অংশ নিলেন — এমন তথ্য জানিয়েছে জি নিউজ বাংলা।

গত ২৫ জুন, নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে শুভাংশু শুক্লা মহাকাশে যাত্রা করেন। এই অভিযানটি পরিচালিত হচ্ছে নাসা এবং ইসরো’র যৌথ উদ্যোগে।

মিশনের মেয়াদ ১৪ দিন, যেখানে শুভাংশু শুক্লা বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও তথ্য সংগ্রহে অংশ নিচ্ছেন। যদিও মিশনের সম্পূর্ণ ব্যয় NASA ও ISRO বহন করছে, শুভাংশু শুক্লা ব্যক্তিগতভাবে কোনো পারিশ্রমিক নিচ্ছেন না।

এই উচ্চাভিলাষী অভিযানের মোট খরচ প্রায় ৫৪৮ কোটি টাকা, যেখানে অন্তর্ভুক্ত রয়েছে মহাকাশ প্রশিক্ষণ, উৎক্ষেপণ সংক্রান্ত খরচ ও শুভাংশু শুক্লার গবেষণামূলক কার্যক্রম।

বিশ্লেষকরা মনে করছেন, শুভাংশু শুক্লার এই যাত্রা শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভারতের মহাকাশ গবেষণায় নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। এটি ভারতের প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈজ্ঞানিক সক্ষমতারও এক জ্বলন্ত প্রমাণ।

এই অভিযান সফল হলে ভবিষ্যতে ভারতের নিজস্ব মহাকাশচারী পাঠানো, মহাকাশ স্টেশন স্থাপন এবং চাঁদ বা মঙ্গল অভিযানে অংশগ্রহণের পথ আরও প্রশস্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App