×

আন্তর্জাতিক

নেপালের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৫:৩৩ পিএম

নেপালের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ

এভারেস্টে আরোহণের ফি বাড়াচ্ছে নেপাল। ছবি: সংগৃহীত

প্রত্যন্ত অঞ্চলে পর্যটন বাড়াতে আগামী দুই বছরের জন্য হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দেবে নেপাল। দেশটির পর্যটন বিভাগ জানিয়েছে, তারা আশা করছে এই উদ্যোগ দেশের ‘অনাবিষ্কৃত পর্যটনস্থল’ মানুষের কাছে তুলে ধরবে।

আগামী সেপ্টেম্বর থেকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ ‘মাউন্ট এভারেস্টে’ আরোহণের জন্য পারমিট ফি বেড়ে ১৫ হাজার ডলার (১১ হাজার ১৭০ পাউন্ড) হবে - যা প্রায় এক দশকের মধ্যে প্রথম বৃদ্ধি।

পর্বত আরোহণ নেপালের জন্য একটি উল্লেখযোগ্য রাজস্ব উৎস, যেখানে বিশ্বের ১০টি উচ্চতম পর্বতের মধ্যে আটটি অবস্থিত। গত বছর আরোহণ ফি বাবদ ৫.৯ মিলিয়ন ডলার আয় করেছে দেশটি। যার তিন-চতুর্থাংশেরও বেশি এভারেস্ট থেকে এসেছে।

যেসব শৃঙ্গের জন্য ফি মওকুফ করা হবে সেগুলো নেপালের কর্ণালি এবং সুদূর পশ্চিম প্রদেশে অবস্থিত। যার উচ্চতা ৫ হাজার ৯৭০ মিটার (১৯ হাজার ৫৯০ ফুট) থেকে ৭ হাজার ১৩২ মিটারের মধ্যে। দুটি অঞ্চলই নেপালের অন্যতম দরিদ্র ও স্বল্পোন্নত প্রদেশগুলো মধ্যে পড়ে।

নেপালের পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম বলেন, মনোমুগ্ধকর সৌন্দর্য সত্ত্বেও এসব চূড়ায় পর্যটক এবং পর্বত আরোহীদের সংখ্যা খুবই কম। কারণ এখানে যাওয়াও খুব কঠিন। আমরা আশা করি নতুন বিধানটি সাহায্য করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App