×

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১২

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের বাজাউরে জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানায়, ‘খাইবার পাখতুনখওয়া প্রদেশের আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের বাজাউর জেলায় এক চেকপয়েন্টে সোমবার বিস্ফোরক ভর্তি একটি গাড়িযোগে সন্ত্রাসী হামলাটি চালানো হয়।’

আইএসপিআরের এক বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘এ ঘটনায় নারী ও শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান ও প্রতিবেশী ভারতকে দায়ী করেছে পাকিস্তান সেনাবাহিনী।’

সেনাবাহিনীর দাবি, ‘নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১২ জঙ্গি নিহত হয়েছে।’

আইএসপিআর জানিয়েছে, ‘হামলাকারীরা বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে চেকপোস্টের দেয়ালে আঘাত হানে আর বিস্ফোরণে চেকপোস্টের অবকাঠামো ধসে পড়ে। এই বিস্ফোরণে ওই এলাকার আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে আর এক বালিকা নিহত হয়েছে।’

এদিকে, জঙ্গি হামলার পর ওই এলাকাটিতে চিরুনি অভিযান শুরু করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App