×

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধ

ড্রোন হামলা ঠেকাতে আমিরাতকে সাহায্য করতে চান জেলেনস্কি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৬:৫১ পিএম

ড্রোন হামলা ঠেকাতে আমিরাতকে সাহায্য করতে চান জেলেনস্কি

ছবি: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইরানের  ড্রোন হামলা থেকে সুরক্ষা পেতে সংযুক্ত আরব আমিরাতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি এই প্রস্তাব দেন।

ওই পোস্টে জেলেনস্কি বলেন, তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপে আমিরাতের নাগরিকদের জীবন রক্ষায় ইউক্রেন কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।

চার বছরেরও বেশি সময় আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে প্রায় প্রতিদিনই দেশটিতে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে হামলা চালিয়ে আসছে মস্কো। এই দীর্ঘ সময়ে ইরানের নকশা করা এসব ড্রোন মোকাবিলায় বিশেষ পারদর্শিতা ও অভিজ্ঞতা অর্জন করেছে ইউক্রেন। সেই অভিজ্ঞতাই এখন আমিরাতের সঙ্গে বিনিময় করতে চান জেলেনস্কি।

এর আগে গত রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের ড্রোন ভূপাতিত করতে সহযোগিতা করার লক্ষ্যে ইউক্রেনীয় ও ব্রিটিশ বিশেষজ্ঞরা যৌথভাবে কাজ করবেন।

আরও পড়ুন: ‘জায়নবাদ মানবতার হুমকি, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত

মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল নিক্ষেপ, চারটিতে বিস্ফোরণ

মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল নিক্ষেপ, চারটিতে বিস্ফোরণ

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App