×

আন্তর্জাতিক

জয়শঙ্কর

মধ্যপ্রাচ্যে সংঘাতে ভারত কোনো পক্ষ নেবে না

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম

মধ্যপ্রাচ্যে সংঘাতে ভারত কোনো পক্ষ নেবে না

ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধে ভারত এখন পর্যন্ত কোনও পক্ষ নেওয়া থেকে বিরত রয়েছে। 

শনিবার (৭ মার্চ) দিল্লিতে রাইসিনা আলোচনায় অংশ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর একথা বলেন। সেই সঙ্গে তিনি বলেন, ভারত বারবার উত্তেজনা প্রশমন, সংযম এবং সংলাপের আহ্বান জানিয়েছে।

ভারত মহাসাগরে মার্কিন ডুবোজাহাজ থেকে ছোঁড়া টর্পেডোর আঘাতে ইরানি রণতরী আইরিস ডেনার ডুবে যাওয়ার ঘটনাটিও পররাষ্ট্র মন্ত্রী উল্লেখ করে বলেন, এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনায় সরকারের "নীরবতা" নিয়ে কংগ্রেসের সমালোচনার জন্ম দিয়েছে। তবে বিরোধীদের তীব্র সমালোচনার মধ্যেও, সরকার জানিয়েছে যে, আইআরআইএস ডেনা একটি দুর্যোগের বার্তা দেওয়ার পর অনুসন্ধান ও উদ্ধার কাজের জন্য ভারত একটি সামুদ্রিক টহলদারি বিমান এবং আইএনএস তরঙ্গিনীকে মোতায়েন করেছে। নৌবাহিনী জানিয়েছে যে, আইএনএস ইক্ষককেও মোতায়েন করা হয়েছে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে যোগ দেবে না জার্মানি

জয়শঙ্কর ভারত মহাসাগর অঞ্চলের ভূ-রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে "সোশ্যাল মিডিয়া বিতর্ক" উল্লেখ করে স্পষ্ট করে বলেন, দয়া করে ভারত মহাসাগরের বাস্তবতা বুঝুন। ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় গত পাঁচ দশক ধরে বিদেশি ঘাঁটি রয়েছে। জিবুতিতেও বিদেশি বাহিনী অবস্থান করছে। এই সত্যটি এই শতাব্দীর প্রথম দশকের গোড়ার দিকে ঘটেছে, বলে তিনি বলেন।  আইরিশ লাভবানকে ভারতের বন্দরে আসার অনুমতি দেবার জন্য ১ মার্চ মেহেরজান থেকে বার্তা পেয়েছিল ভারত। সঙ্গে সঙ্গে অনুমতি দেওয়া হয়েছিল। ৪ মার্চ রণতরীটি কোচিং বন্দরে এসে পৌঁছেছে। এখন সেখানেই রয়েছে। ১৮৩ জন নাবিক ও কর্মকর্তাকে নৌবাহিনীর আতিশয্যে রাখা হয়েছে বলে জয়শঙ্কর জানিয়েছেন।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রিয় খাবার ‘গরুর মাংস’ বলেই বিপাকে বর্ষীয়ান অভিনেতা

প্রিয় খাবার ‘গরুর মাংস’ বলেই বিপাকে বর্ষীয়ান অভিনেতা

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App