×

আন্তর্জাতিক

মমতা ব্যানার্জি

বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেবো

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:২৪ পিএম

বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেবো

ছবি: পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমে পড়েছেন। কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে প্রতিদিন সুর চড়িয়ে চলেছেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা থেকে ব্যাপক সংখ্যক নাম বাদ দেওয়ার প্রতিবাদ মঞ্চ থেকে হুঙ্কার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব। পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (৭ মার্চ) ধর্মতলায় ধরনার দ্বিতীয় দিনে তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে না আসা পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলবে। গতকাল রাতভর ধরনামঞ্চেই ছিলেন তৃণমূলনেত্রী।

এদিকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হয়ে মমতা বলেছেন, বাংলার বেকার যুবসমাজের জন্য ঘোষিত 'যুবসাথী' (যুবশ্রী) প্রকল্পের ভাতার অর্থ পাওয়ার জন্য আর ১ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। 

শনিবার (৭ মার্চ) থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার ১৫০০ টাকা ঢোকা শুরু হচ্ছে।

অন্যদিকে, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার সকলকে হাতা খুন্তি নিয়ে পথে নামার ডাক দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App