×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:৩৪ পিএম

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপ

ছবি: সংগৃহীত

মধ‍্যপ্রাচ‍্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বুধবার (১১ মার্চ) দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই ফোনালাপ হয় বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই মন্ত্রী মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর এর প্রভাব এবং সম্ভাব্য দীর্ঘমেয়াদি পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ সময় উভয় পক্ষ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন এবং পাশাপাশি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App