×

আন্তর্জাতিক

ইরানের মধ্যাঞ্চলে বিমান হামলা, নিহত অন্তত ১৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৭ পিএম

ইরানের মধ্যাঞ্চলে বিমান হামলা, নিহত অন্তত ১৫

ছবি: সংগৃহীত

ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের একটি শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো এই হামলায় একটি কারখানায় কর্মরত শ্রমিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

শনিবার (১৪ মার্চ) ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, রাতে একটি হিটিং ও কুলিং সরঞ্জাম উৎপাদনকারী কারখানায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কারখানাটির ভেতরে থাকা কয়েকজন শ্রমিক নিহত হন।

আল জাজিরার ভেরিফায়েড করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, ইসফাহান শহরের ভোরের আলো ফোটার সাথে সাথে ঘন ধোঁয়ার কুণ্ডলী। এক ভিডিওতে যুদ্ধবিমানকে খুব নিচু উচ্চতায় উড়তে দেখা যায়।

আরো পড়ুন: ইসরায়েলি পুলিশ দপ্তরে ইরানের ড্রোন আঘাত

ইরানের যেসব শহরে যুক্তরাষ্ট্র ও ইসরাইল বোমা হামলা চালাচ্ছে, ইসফাহান সেগুলোর অন্যতম। যুদ্ধ শুরু হওয়ার পর রাজধানী তেহরানসহ দেশের ২০০টির বেশি শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা যায়।

ইসফাহান ইরানের অন্যতম জনবহুল শহর এবং এখানে বহু শিল্প ও সামরিক স্থাপনা রয়েছে। ফলে দেশের অন্যান্য শহরের মতো এখানকার কারখানা ও সামরিক অবকাঠামোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এদিকে সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৪৪ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন প্রায় সাড়ে ১৮ হাজার মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App