×

আন্তর্জাতিক

লেবানন নিয়ে জাতিসংঘের জরুরি সতর্কবার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১১:২৩ পিএম

লেবানন নিয়ে জাতিসংঘের জরুরি সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

লেবানন ‘মানবিক বিপর্যয়ের’ প্রকৃত ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)।

শুক্রবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

জাতিসংঘের শরণার্থী সংস্থা সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার প্রায় এক মাস পর লেবানন এক গভীর মানবিক সংকটের সম্মুখীন হয়েছে, যা এখন মহাবিপর্যয়ে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

ইউএনএইচসিআর জানিয়েছে, ‘২ মার্চ ইসরায়েল ও লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ তাদের আক্রমণ সম্প্রসারিত করার পর থেকে দশ লাখেরও বেশি মানুষ—অর্থাৎ প্রতি পাঁচজন বাসিন্দার মধ্যে একজন—তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।’

লেবাননে সংস্থাটির প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং মানবিক বিপর্যয়ের ঝুঁকি বাস্তব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App