×

আন্তর্জাতিক

আজ ঠিক হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০১:০৮ পিএম

আজ ঠিক হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ের পর এবার সরকার গঠনের পালা। ভারতের এই রাজ্যে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নির্ধারণ হবে আজই। নতুন মুখ্যমন্ত্রী চূড়ান্ত করতে বৃহস্পতিবার (৭ মে) রাতে কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দলীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী ২০৭ জন প্রার্থীর সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। সেখানে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলসহ জ্যেষ্ঠ নেতারা। প্রথা অনুযায়ী জয়ী প্রার্থীদের মতামত নেওয়ার পর চূড়ান্ত হবে বিজেপির সংসদীয় দলের নেতা, যিনি হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।

বঙ্গ-বিজেপির ভেতরে এখন সাজ সাজ রব, সেই সঙ্গে চলছে চাপা উদ্বেগ। কোন বিধায়করা মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন, তা নিয়েই চলছে জল্পনা। এক জয়ী প্রার্থী বলেন, ‘নিজের হার্টবিটের শব্দ নিজেই শুনতে পাচ্ছি। তালিকায় নাম থাকবে কি না, তা নিয়ে প্রবল উত্তেজনা কাজ করছে।’

বিজেপির একটি সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী ও গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর মন্ত্রীর তালিকা আগেই খসড়া করা হয়েছে। এক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) পরামর্শ কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ গুরুত্ব দিচ্ছে। বৈঠকে যাওয়ার আগে অমিত শাহ নিউটাউনের একটি হোটেলে শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন বলে জানা গেছে।

সবকিছু ঠিক থাকলে আজ মন্ত্রিসভা চূড়ান্ত হওয়ার পর আগামীকাল শনিবার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এই মেগা ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনসহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। সেখানেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন নির্বাচিত নেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ফিফা পাওয়ার র‍্যাংকিং সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App