×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৫:৩৩ পিএম

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

ছবি- সংগৃহীত

ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। দেশটির আগ্নেয়গিরিবিদ্যা ও ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র জানায়, আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে আকাশ ১০ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের স্তম্ভে ঢাকা পড়ে এবং বিকট বিস্ফোরণ শোনা যায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আগ্নেয়গিরিটি সক্রিয় থাকায় গত ১৭ এপ্রিল থেকে সেখানে পর্বতারোহণে নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা অমান্য করেই নিখোঁজ দলটি ওপরে উঠেছিল। নিখোঁজ ২০ জনের মধ্যে ৯ জন সিঙ্গাপুরের নাগরিক।

উদ্ধারকারী সংস্থার প্রধান ইওয়ান রামদানি জানান, নিখোঁজদের মধ্যে অনেকের বেঁচে থাকার খবর পাওয়া গেছে। পুলিশসহ উদ্ধারকর্মীরা তাদের সন্ধানে কাজ করছেন। উত্তর হালমাহেরার পুলিশ প্রধান জানান, নিহত তিনজনের মধ্যে দুজন বিদেশি নাগরিক।

অগ্ন্যুৎপাতের পর ছাই ও লাভা প্রবাহের আশঙ্কায় টোবেলো শহরের বাসিন্দা ও পর্যটকদের আগ্নেয়গিরির মুখ থেকে অন্তত ৪ কিলোমিটার দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম আগ্নেয়গিরিপ্রবণ দেশ। প্যাসিফিক ‘রিং অব ফায়ার’–এ অবস্থিত দেশটিতে প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। মাউন্ট ডুকোনো এর মধ্যে অত্যন্ত সক্রিয়; গত মার্চ থেকে এখানে প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিন শেষে আলেম-ওলামারাই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক

তাজুল ইসলাম দিন শেষে আলেম-ওলামারাই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক

হজের পারমিট সংগ্রহে বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান

হজের পারমিট সংগ্রহে বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান

বিশৃঙ্খল অবস্থায় ছিল পুলিশ, অনেকাংশে গুছিয়ে এনেছি

আইজিপি বিশৃঙ্খল অবস্থায় ছিল পুলিশ, অনেকাংশে গুছিয়ে এনেছি

শান্তর সেঞ্চুরি ও মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ৩০১

শান্তর সেঞ্চুরি ও মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ৩০১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App