×

জাতীয়

৫ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম

৫ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির

ছবি : সংগৃহীত

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, ইউপি নির্বাচনের প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে।

কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপের পুরো প্রক্রিয়া শেষ করা হবে।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি

রাশেদ খাঁন আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি

৫ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির

৫ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির

জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

গ্রেপ্তার কণ্ঠশিল্পী মমতাজ

গ্রেপ্তার কণ্ঠশিল্পী মমতাজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App