×

আন্তর্জাতিক

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৪১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৬:২৯ পিএম

আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৪১

ছবি- সংগৃহীত

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনের একটি সংগঠনের অন্তত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুপ্তচরবৃত্তি ও বিদেশি হস্তক্ষেপের একাধিক মামলায় সরকারি প্রসিকিউটরদের তদন্তের পর তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে। এই সংগঠনের কর্মকাণ্ডে জড়িত বা আইন লঙ্ঘনকারী অন্য ব্যক্তিদের ধরতে তল্লাশি ও তদন্ত অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তৈরি হওয়া আঞ্চলিক উত্তেজনার মধ্যে আইআরজিসির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছিল বাহরাইন। ওই হামলার জবাবে ইসরায়েল ও বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় আইআরজিসি।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা থেকে কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। পরবর্তীতে নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বর্তমানে কূটনীতির পথ প্রশস্ত করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা

দুর্নীতির অভিযোগে এসিল্যান্ডসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতির অভিযোগে এসিল্যান্ডসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আজ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প

আজ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির সম্মানে বিমানবন্দরে উপস্থিতির সংখ্যা নিয়ে নতুন নির্দেশনা

রাষ্ট্রপতির সম্মানে বিমানবন্দরে উপস্থিতির সংখ্যা নিয়ে নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App