×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ইরানের নতুন নিয়ম, লাগবে আগাম অনুমতি ও টোল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৫:৫৭ পিএম

হরমুজ প্রণালিতে ইরানের নতুন নিয়ম, লাগবে আগাম অনুমতি ও টোল

ছবি: সংগৃহীত

বিশ্বের মোট অপরিশোধিত তেলের এক-পঞ্চমাংশ যে পথ দিয়ে পরিবাহিত হয়, সেই কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন নিয়ম চালু করেছে ইরান। এখন থেকে এই জলপথ পাড়ি দিতে যেকোনো নৌযানকে তেহরানের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে এবং টোল দিতে হবে। নৌচলাচলবিষয়ক জার্নাল ‘লয়েড’স লিস্ট’-এর বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট অচলাবস্থার মধ্যে ওয়াশিংটন যখন এই জলপথটি সচল রাখতে তৎপরতা চালাচ্ছে, তখনই ইরান এ পদক্ষেপ নিল। লয়েড’স লিস্ট জানায়, ‘পারসিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ (পিজিএসএ) ইতিমধ্যে জাহাজগুলোর জন্য নতুন নিয়ম কার্যকর করেছে।

নতুন নিয়ম অনুযায়ী, নৌযানগুলোকে মালিকানা, বিমা, ক্রু ও মালামালসহ ৪০টির বেশি তথ্যসংবলিত একটি ফরম পূরণ করে জমা দিতে হবে। এরপরই মিলবে পার হওয়ার অনুমতি। তবে টোলের পরিমাণ ঠিক কত হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, তেহরান এই প্রক্রিয়ার মাধ্যমে জলপথটিতে নিজেদের সার্বভৌমত্ব চর্চা করতে চায়।

এদিকে সব দেশের জন্য এই নিয়ম সমান হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে ইরানের সেনা কর্মকর্তা মোহাম্মদ আকরামানিয়া সংবাদ সংস্থা ইরনাকে বলেছেন, ‘যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্ম হয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের জন্য এই প্রণালি পাড়ি দেওয়া কঠিন হবে।’ তিনি আরও জানান, নতুন এই আইনি ও নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে বলবৎ হয়েছে, যা ইরানের জন্য অর্থনৈতিক ও রাজনৈতিক লাভ বয়ে আনবে।

একই দিনে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে বাহরাইনসহ বিভিন্ন রাষ্ট্রকে সতর্ক করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সমর্থিত কোনো প্রস্তাবের পক্ষ নিলে তার পরিণতি গুরুতর হবে। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট কোনো জাহাজকে তারা এই পথ ব্যবহার করতে দেবে না।

উল্লেখ্য, এর আগে ভারত ও পাকিস্তানসহ কিছু দেশ আলোচনার মাধ্যমে তেহরানের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে তাদের জাহাজ নিরাপদে পার করে এনেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

লাইফ সাপোর্টে অভিনেতা আতাউর রহমান

মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করছে ব্রিটেন

মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করছে ব্রিটেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App