×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করছে ব্রিটেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:৩১ পিএম

মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধজাহাজ মোতায়েন করছে ব্রিটেন

ছবি- সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের চরম উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘এইচএমএস ড্রাগন’ মোতায়েন করছে যুক্তরাজ্য। টাইপ-৪৫ ডেস্ট্রয়ার শ্রেণির এই জাহাজটি ইতিমধ্যে সাইপ্রাসের কাছ থেকে ভূমধ্যসাগর হয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে।

আজ সোমবার (১১ মে) যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও ফ্রান্স একটি বহুজাতিক অভিযানের পরিকল্পনা নিয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই এই যুদ্ধজাহাজ মোতায়েন করা হচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতেই এই যৌথ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘এইচএমএস ড্রাগন মোতায়েনের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাই যে আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের মুক্ত চলাচলের অধিকার রক্ষা করতে আমরা প্রস্তুত।’

উল্লেখ্য, ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। বিশ্বের মোট জ্বালানি চাহিদার এক-পঞ্চমাংশ এই পথেই সরবরাহ করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই জলপথটি বন্ধ করে দেয় তেহরান। পরবর্তীতে ১২ এপ্রিল ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে ওয়াশিংটন। উভয় পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ এই রুটটি এখনো বন্ধ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন রূপে সাজছে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নতুন রূপে সাজছে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকৃতির রোষ আর প্রশাসনিক অবহেলা, কৃষকের ভাগ্য এখন অনিশ্চিত

প্রকৃতির রোষ আর প্রশাসনিক অবহেলা, কৃষকের ভাগ্য এখন অনিশ্চিত

ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ঝুঁকিতে যেসব এলাকা

ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ঝুঁকিতে যেসব এলাকা

শিপবিল্ডিংয়ের উন্নয়নে বিডা-ডাচ প্রতিনিধিদের বৈঠক

শিপবিল্ডিংয়ের উন্নয়নে বিডা-ডাচ প্রতিনিধিদের বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App