×

আন্তর্জাতিক

আমিরাতে ড্রোন হামলার নিন্দা কাতারের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:৩৮ পিএম

আমিরাতে ড্রোন হামলার নিন্দা কাতারের

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক কেন্দ্রের কাছে ড্রোন হামলার নিন্দা জানিয়েছে কাতার।

রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পোস্টে বলা হয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা অঞ্চলের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলাকে “আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন” এবং “আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি গুরুতর হুমকি”।’

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ‘কাতার এই ধরনের “বেপরোয়া হামলা” গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে সীমা অতিক্রম করেছে বলে মনে করে এবং পরিস্থিতির আরো অবনতি রোধে সবাইকে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে।’

একই সাথে কাতার উত্তেজনা প্রশমনের আহ্বান জানানোর পাশাপাশি “অন্যায় হামলার” পরিণতি এড়ানো এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

এছাড়া কাতারর পররাষ্ট্র মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতের প্রতি দোহার পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষার জন্য গৃহীত সব পদক্ষেপের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হবে: মির্জা ফখরুল

গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হবে: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কি না? যা জানা গেল

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কি না? যা জানা গেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App