×

আন্তর্জাতিক

ইরানের হুঁশিয়ারি

‘অবরোধ না তুললে ওমান সাগরই হবে যুক্তরাষ্ট্রের কবরস্থান’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৪:৪১ পিএম

‘অবরোধ না তুললে ওমান সাগরই হবে যুক্তরাষ্ট্রের কবরস্থান’

ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কড়া সমালোচনা করে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, ইরানের বন্দরগুলো থেকে নৌ অবরোধ দ্রুত প্রত্যাহার না করলে ওমান সাগরই মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ হয়ে উঠবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আজ সোমবার (১৮ মে) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে রেজায়ি বলেন,‘আমরা মার্কিন সেনাবাহিনীকে পরামর্শ দিচ্ছি, অবরোধ তুলে নিতে। অন্যথায় ওমান সাগরই তাদের কবরস্থান হয়ে যাবে।’ যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধকে ‘যুদ্ধ ঘোষণা’র শামিল উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের বৈরী পদক্ষেপের মোকাবিলা করা তেহরানের বৈধ অধিকার।

রেজায়ি আরও বলেন, মার্কিন বাহিনী যত বেশি সময় ধরে ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখবে, বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ততই বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বে।

যুদ্ধ বন্ধে চলমান আলোচনা প্রসঙ্গে এই ইরানি নেতা বলেন,‘এখন নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার দায়িত্ব আমেরিকার। আমাদের সশস্ত্র বাহিনী ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত আছে। এর পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও চলমান রয়েছে।’

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান শর্ত অনুযায়ী শান্তি চুক্তিতে সম্মত না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং শর্তহীনভাবে সরাসরি আলোচনার টেবিলে বসবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজারহাটে বৃক্ষরোপণ করলেন ইউএনও

রাজারহাটে বৃক্ষরোপণ করলেন ইউএনও

মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ

মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ

পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App