×

আন্তর্জাতিক

এখনই পদত্যাগ করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৫:০৫ পিএম

এখনই পদত্যাগ করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

ছবি- সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখনই পদত্যাগ করছেন না। এমনকি তিনি কবে দায়িত্ব ছাড়বেন, সে বিষয়ে কোনো সময়সূচিও নির্ধারণ করা হয়নি। আজ সোমবার (১৮ মে) স্টারমারের মন্ত্রিসভার ঘনিষ্ঠ সহযোগী ও যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি এ বিষয়ে সব ধরনের জল্পনা-কল্পনা এড়িয়ে চলার আহ্বান জানান।

এর আগে স্টারমারের সহযোগীরা ইঙ্গিত দিয়েছিলেন, আগামী মাসে অনুষ্ঠেয় মেকারফিল্ড আসনের উপনির্বাচনে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম জয়ী হলে স্টারমার পদত্যাগে রাজি হতে পারেন। তবে ল্যামি বলেছেন, এখনো এ ধরনের কোনো পরিকল্পনা নেই।

উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি স্কাই নিউজকে বলেন, ‘বিষয়টি পরিষ্কার করা দরকার—কিয়ার স্টারমার আমার দেখা সবচেয়ে ধৈর্যশীল মানুষ। গতকাল রোববারও তাঁর সঙ্গে আমার দুবার কথা হয়েছে। তাঁর লড়াইয়ের অভিজ্ঞতা আছে। তাই দায়িত্ব ছাড়ার কোনো সময়সূচি নেই।’

ল্যামি আরও বলেন, ‘বর্তমানে আমাদের প্রধান কাজ সরকারের কার্যক্রম এগিয়ে নেওয়া। এই মুহূর্তে নেতৃত্বে আসার কোনো প্রতিযোগিতা নেই। জনগণের জন্য কাজ করতে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ।’

মেকারফিল্ড আসনে লেবার পার্টির এমপি জশ সাইমনস সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, অ্যান্ডি বার্নহ্যাম যাতে পার্লামেন্ট সদস্য হতে পারেন, সেজন্যই তিনি পদত্যাগ করছেন। এই উপনির্বাচনে ডানপন্থী দল ‘রিফর্ম ইউকে’ বড় প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বার্নহ্যাম জয়ী হলে তিনি লেবার পার্টির ভবিষ্যৎ নেতা বাছাইয়ের লড়াইয়ে বড় প্রার্থী হয়ে উঠতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’

জয়সওয়াল ‘চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’

বীর মুক্তিযোদ্ধা জমশেদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

বীর মুক্তিযোদ্ধা জমশেদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লো

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লো

 শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা

নড়াইল শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App