×

আন্তর্জাতিক

পুতিনের চীন সফরের আগে চীনা জাহাজে রুশ ড্রোন হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৫:৩৭ পিএম

 পুতিনের চীন সফরের আগে চীনা জাহাজে রুশ ড্রোন হামলা

ছবি- সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের মাত্র একদিন আগে কৃষ্ণ সাগরে দুটি বেসামরিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে একটি চীনের মালিকানাধীন কার্গো জাহাজ। ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সোমবার (১৮ মে) হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির একটি মার্শাল দ্বীপপুঞ্জের এবং অন্যটি গিনি-বিসাউয়ের পতাকাবাহী। উভয় জাহাজই ওদেসা অঞ্চলের বন্দরের দিকে যাচ্ছিল।

ইউক্রেনীয় নৌবাহিনী জানায়, হামলার শিকার ‘কেএসএল দেইয়াং’ নামের কার্গো জাহাজটি চীনা মালিকানাধীন হলেও মার্শাল দ্বীপপুঞ্জের পতাকায় চলাচল করছিল। নৌবাহিনীর প্রকাশিত ছবিতে জাহাজটির আংশিক পুড়ে যাওয়া অংশ দেখা গেছে।

হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ড্রোনগুলো ওদেসায় আঘাত হেনেছে এবং একটি ড্রোন চীনের মালিকানাধীন জাহাজে পড়েছে। সমুদ্রে চলাচলকারী জাহাজটির পরিচয় সম্পর্কে রুশদের না জানার কোনো সুযোগ নেই।

ইউক্রেনীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানান, জাহাজটির সব নাবিকই চীনা নাগরিক। তবে হামলায় কেউ আহত হননি। হামলার সময় ‘দেইয়াং’ জাহাজটিতে কোনো পণ্য ছিল না। ওদেসা অঞ্চলের পিভদেননি বন্দরে লৌহ আকরিক বোঝাই করতে যাওয়ার পথে এটি হামলার শিকার হয়। পরে জাহাজটি তার যাত্রা অব্যাহত রাখে।

২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়া নিয়মিতভাবে ওদেসা বন্দরের আশপাশে বেসামরিক জাহাজে হামলা চালিয়ে আসছে। ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানির জন্য ওদেসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক কেন্দ্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App