×

আন্তর্জাতিক

কলকাতায় ৮ বাংলাদেশি গ্রেপ্তার, আশ্রয়দাতা ভারতীয়ও আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:১৩ পিএম

কলকাতায় ৮ বাংলাদেশি গ্রেপ্তার, আশ্রয়দাতা ভারতীয়ও আটক

ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল বিজেপি। সেই ঘোষণা অনুযায়ী রাজ্যজুড়ে অভিযান শুরু করেছে শুভেন্দু অধিকারীর সরকার। এর অংশ হিসেবে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের অভিযোগে কলকাতা থেকে ৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার বাংলাদেশিরা হলেন—সুমন গাইন, বাহারুল মণ্ডল, আব্দুল রহমান সরদার, রিয়াজ মণ্ডল, ইলিয়াস সরদার, জাহারা বিবি, আনোয়ারা বিবি ও সুমি বিবি।

পুলিশ জানায়, গতকাল রোববার (১৭ মে) কলকাতা বিমানবন্দরের নিকটবর্তী নিমতা থানার গোলবাগান এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ফতুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে টাকার বিনিময়ে তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে শাহিদুল ইসলাম নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার তাদের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।

নিমতা থানা-পুলিশের দাবি, আটকেরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করে শাহিদুলের বাড়িতে থাকছিলেন।

অভিযানে তাদের কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড ও জন্মসনদসহ বেশ কিছু জাল ভারতীয় নথি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাদের কাছে বাংলাদেশের কোভিড টিকাদানের সনদও পাওয়া গেছে। এই জালিয়াতি চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাহিদ রানাকে পাওয়া বাংলাদেশের সৌভাগ্য : উমর গুল

নাহিদ রানাকে পাওয়া বাংলাদেশের সৌভাগ্য : উমর গুল

অনিয়ম রুখতে স্কুলে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ

মিড ডে মিল অনিয়ম রুখতে স্কুলে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ

ধর্মের অপব্যাখ্যায় বিভ্রান্তি রোধে নারী এমপিদের প্রধানমন্ত্রীর নির্দেশনা

ধর্মের অপব্যাখ্যায় বিভ্রান্তি রোধে নারী এমপিদের প্রধানমন্ত্রীর নির্দেশনা

ইউরোপকে বিভক্ত করতে কাজ করছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া: ইইউ

ইউরোপকে বিভক্ত করতে কাজ করছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া: ইইউ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App