×

আন্তর্জাতিক

রোমে একসঙ্গে মোদি ও মেলোনির বৃক্ষরোপণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৩৪ পিএম

রোমে একসঙ্গে মোদি ও মেলোনির বৃক্ষরোপণ

ছবি- সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ ও টেকসই জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে ইতালির রাজধানী রোমে একসঙ্গে বৃক্ষরোপণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ভারতের ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার তারা রোমে একটি ব্ল্যাক মালবেরি বা কালো তুঁত গাছের চারা রোপণ করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতে এই গাছটি ‘কৃষ্ণ তুঁত’ নামে পরিচিত। খাদ্য, ঔষধি ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে এটি ভারত ও ইতালির বন্ধনের প্রতীক। পরিবেশ সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সফরের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দ্বিপাক্ষিক বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারত-ইতালি বন্ধুত্বকে এগিয়ে নেওয়ার জন্য মেলোনির প্রতিশ্রুতির প্রশংসাও করেন তিনি। মোদি বলেন, বাণিজ্য, মহাকাশ গবেষণা ও প্রযুক্তির মতো ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। এই সম্পর্ক আরও গভীর করতে দ্বিপাক্ষিক অংশীদারত্বকে ‘বিশেষ কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করা হয়েছে।

অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, বর্তমান পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারত ও ইতালির এই অংশীদারত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুটি প্রাচীন সভ্যতার প্রজ্ঞা, সামাজিক সৃজনশীলতা এবং অর্থনৈতিক গতিশীলতার ওপর ভর করে এই সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের শীর্ষ নেতারা ২০২৫-২০২৯ সালের যৌথ কৌশলগত কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করেছেন। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা এবং সংস্কৃতির মতো ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মপরিকল্পনা নিয়মিত তদারকির জন্য দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি স্থায়ী ব্যবস্থাও চালু করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিকিমের আকাশে ২৫ মিনিট উড়ল চীনা যুদ্ধবিমান, দেখল শুধু ভারত!

সিকিমের আকাশে ২৫ মিনিট উড়ল চীনা যুদ্ধবিমান, দেখল শুধু ভারত!

দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন আব্দুর রহিম

আবারও মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ

আবারও মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App