×

আন্তর্জাতিক

রাশিয়ায় ভয়াবহ হামলা, জ্বলছে একের পর এক তেল শোধনাগার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৫৮ পিএম

রাশিয়ায় ভয়াবহ হামলা, জ্বলছে একের পর এক তেল শোধনাগার

ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ড্রোন হামলা বেড়ে যাওয়ায় দেশের মধ্যাঞ্চলের প্রায় সব প্রধান শোধনাগারে জ্বালানি উৎপাদন বন্ধ বা কমিয়ে আনতে বাধ্য হয়েছে রাশিয়া। উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যে এপ্রিল থেকে আগামী জুলাইয়ের শেষ পর্যন্ত গ্যাসোলিন রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মস্কো। গত বুধবার (২০ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলায় যেসব তেল শোধনাগারের কার্যক্রম সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ হয়ে গেছে, সেগুলোর সম্মিলিত উৎপাদন ক্ষমতা বছরে ৮৩ মিলিয়ন মেট্রিক টনের বেশি (দৈনিক প্রায় ২ লাখ ৩৮ হাজার টন)। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এটি রাশিয়ার মোট তেল শোধনাগার ক্ষমতার প্রায় এক-চতুর্থাংশ।

রাশিয়ার মোট জ্বালানি উৎপাদনের মধ্যে এই শোধনাগারগুলো থেকে ৩০ শতাংশের বেশি গ্যাসোলিন এবং প্রায় ২৫ শতাংশ ডিজেল সরবরাহ করা হতো। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। তবে রুশ কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অনুযায়ী, বছরের শুরু থেকে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা দ্বিগুণ বেড়েছে।

জ্বালানি শোধনাগারের পাশাপাশি পাইপলাইন এবং সংরক্ষণাগারও ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়ার তেল উৎপাদন কমে গেছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পর রাশিয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। ফলে এই ধাক্কায় মস্কোর ফেডারেল বাজেটের ওপর চাপ বাড়ছে, কারণ দেশটির মোট রাজস্বের প্রায় এক-চতুর্থাংশ আসে তেল ও গ্যাস খাতের কর থেকে।

হামলার লক্ষ্যবস্তু হওয়া শোধনাগারগুলোর মধ্যে রয়েছে পশ্চিম রাশিয়ার কিরিশি, মস্কো তেল শোধনাগার এবং ভলগা নদীর তীরে অবস্থিত নিজনি নোভগোরোদ, রিয়াজান ও ইয়ারোস্লাভলের প্ল্যান্টগুলো। সূত্রমতে, রাশিয়ার অন্যতম বৃহত্তম শোধনাগার কিরিশির বার্ষিক উৎপাদন ক্ষমতা ২ কোটি মেট্রিক টন। গত ৫ মে থেকে স্থাপনাটি সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এ ছাড়া, বার্ষিক ১৭ মিলিয়ন টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরেকটি প্রধান শোধনাগার—নিজহেগোরোদনেফতেওর্গসিনতেজ (নোরসি) গত বুধবার (২০ মে) হামলার শিকার হয়েছে। তবে হামলার পর নোরসি তাদের কার্যক্রম চালু রাখতে পেরেছে কিনা, তা এখনো স্পষ্ট নয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা

বজ্রপাতে ফসলের মাঠেই প্রাণ গেল দাদা-নাতির

বজ্রপাতে ফসলের মাঠেই প্রাণ গেল দাদা-নাতির

‘অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি’

‘অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App