×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থায় আবারও বাড়ল তেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:৫৮ এএম

যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থায় আবারও বাড়ল তেলের দাম

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম বেড়েছে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম মজুত এবং হরমুজ প্রণালি ঘিরে বিরোধের কারণে দুই দেশের আলোচনা এখনো অচলাবস্থায় রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২২ মে) গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ৩৪ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩ শতাংশ বা ২ দশমিক ৩৮ ডলার বেড়ে ১০৪ দশমিক ৯৬ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮ শতাংশ বা ১ দশমিক ৭৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে দাঁড়ায়।

এর আগের দিন বৃহস্পতিবার দুই ধরনের তেলের দামই প্রায় ২ শতাংশ কমে গিয়েছিল, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে।

এদিকে, ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান স্পষ্ট জানিয়েছে, তারা এ ধরনের কোনো উপাদান হস্তান্তর করবে না।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা এটি নিজেদের নিয়ন্ত্রণে আনব।”

তিনি আরও বলেন, “এটির আমাদের প্রয়োজন নেই, আমরা এটি চাইও না। সম্ভবত এটি পাওয়ার পর ধ্বংস করে দেওয়া হবে। তবে আমরা ইরানকে এটি রাখতে দেব না।”

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

ইরানের দুটি জ্যেষ্ঠ সূত্রের বরাতে রয়টার্স জানায়, সর্বোচ্চ নেতার নির্দেশনা এবং রাষ্ট্রীয় পর্যায়ের ঐকমত্য অনুযায়ী সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে নেওয়া হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থায় আবারও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থায় আবারও বাড়ল তেলের দাম

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

প্রকাশ্যে এলো রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেলের যত অপকর্ম

প্রকাশ্যে এলো রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেলের যত অপকর্ম

‘ইরানের ইউরেনিয়াম কোথাও যাবে না’

‘ইরানের ইউরেনিয়াম কোথাও যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App