×

আন্তর্জাতিক

দিল্লিতে কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:৪৮ পিএম

দিল্লিতে কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ জারি করেছে দিল্লি। এই নিয়ম অমান্য করলে ফৌজদারি মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লির মন্ত্রী কপিল মিশ্র। খবর এএনআইয়ের

তিনি বলেছেন, ভারতের রাজধানী দিল্লিতে গরু, বাছুর, উট ও অন্যান্য নিষিদ্ধ পশু কোরবানি করা সম্পূর্ণ বেআইনী। অনুমোদিত ও নির্ধারিত স্লটার হাউস ছাড়া খোলা জায়গা, রাস্তা, গলি বা প্রকাশ্যে পশু কোরবানি দেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

কোরবানির পরে নর্দমা বা রাস্তায় রক্ত ফেলা অথবা বর্জ্য ফেলাও কঠোর ভাবে নিষিদ্ধ। কোরবানি শুধুমাত্র নির্ধারিত স্থানে এবং অনুমোদিত স্থানে ফেলতে হবে।

এছাড়া রাস্তার ওপর বা অলিতে-গলিতে অবৈধভাবে কোরবানির পশুর বাজার বসানো এবং কেনাবেচা বেআইনি ঘোষণা করা হয়েছে।

এই নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দিল্লি প্রশাসন । যেকোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা সরাসরি পুলিশ বা দিল্লি সরকারের উন্নয়ন বিভাগে রিপোর্ট করতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

আইনমন্ত্রী এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

আইনশৃঙ্খলার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App