×

আন্তর্জাতিক

ইরানের পথে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:৩৮ পিএম

ইরানের পথে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

আসিম মুনির। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য ঐতিহাসিক চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার খবরের মধ্যেই এবার উচ্চপর্যায়ের একটি নিরাপত্তা প্রতিনিধিদল নিয়ে তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আসিম মুনির।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী গত তিন দিন ধরে ইরানি কর্মকর্তাদের সঙ্গে তেহরানে উচ্চপর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের পরপরই আকস্মিকভাবে সেনাপ্রধানের তেহরান যাত্রা বৈশ্বিক রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিয়েছে।

কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকেরা এই সফরকে দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। অনেকের মতে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গত তিন দিনের বেসামরিক আলোচনা হয়তো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সেই জটিলতা দূর করতেই খোদ সেনাপ্রধানকে তেহরান যেতে হচ্ছে। তবে অধিকাংশ সামরিক কৌশলবিদের ধারণা ভিন্ন।

তারা মনে করছেন, বেসামরিক পর্যায়ের আলোচনা এতটাই সফল হয়েছে যে এখন একটি চূড়ান্ত নিরাপত্তা ও শান্তি চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই সেনাপ্রধানের এই জরুরি সফর।

ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেনারেল আসিম মুনিরের এই সফর চলমান শান্তি প্রক্রিয়ার জন্য অত্যন্ত ইতিবাচক একটি সংকেত। এর আগের তেহরান সফরেও তিনি ইরানের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি দেশটির প্রভাবশালী সামরিক কর্মকর্তাদের সঙ্গেও সরাসরি বৈঠক করেছিলেন।

বিশেষ করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার অনন্য সক্ষমতা রয়েছে তার। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনে এই শান্তি চুক্তির কৌশলগত গুরুত্ব ইরানি সামরিক নেতৃত্বকে বোঝাতে তিনি সফল ভূমিকা রাখছেন।

পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যখন একটি ব্যাপকভিত্তিক যুদ্ধবিরতি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের খসড়া চুক্তি ঘোষণার কাউন্টডাউন চলছে, ঠিক সেই মুহূর্তে পাকিস্তানি সেনাপ্রধানের এই তেহরান সফরকে চুক্তিটি চূড়ান্ত রূপ দেওয়ার শেষ ধাপ হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

খাস জমিতে মহিষ চরাতেও চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

নূরুল ইসলাম বুলবুল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ সংকটে জনগণের নাভিশ্বাস

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দিতে ৯ নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App