গ্রীন কার্ডে নতুন নিয়ম চালু করলো ট্রাম্প প্রশাসন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১১:০৩ এএম
ছবি: সংগৃহীত
গ্রিনকার্ড আবেদনের নিয়মে বড় পরিবর্তন আনলো যুক্তরাষ্ট্র। এখন থেকে অস্থায়ী ভিসাধারীদের আর সে দেশে অপেক্ষা করতে হবে না, নিজ দেশে বসেই মার্কিন দূতাবাসের মাধ্যমে সম্পন্ন করা যাবে স্থায়ীভাবে বসবাসের এই আবেদন।
শুক্রবার (২২ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অধীন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা (ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস- ইউএসআইএস)।
বিবৃতিতে বলা হয়েছে, ‘উএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস আজ এই মর্মে ঘোষণা দিচ্ছে, যেসব বহিরাগত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান, তারা যেন অবশ্যই দেশের বাইরে থেকে কনস্যুলার প্রক্রিয়ায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করেন। যুক্তরাষষ্ট্রের অভিবাসন আইন এবং অভিবাসন আদালতের সিদ্ধান্তের সঙ্গ সঙ্গতি রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো বিদেশি এই অসাধারণ প্রতিকার ব্যবস্থার যোগ্য কিনা তা নির্ধারণ করার সময় কর্মকর্তাদের প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে সমস্ত প্রাসঙ্গিক বিষয় এবং তথ্য বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়েছে।’
প্রতি বছর শিক্ষার্থী, পর্যটক কিংবা বিভিন্ন কর্মভিসায় বিশ্বের নানা দেশ থেকে লক্ষাধিক মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এই অস্থায়ী ভিসাধারীদের একটি বড় অংশেরই মূল লক্ষ্য থাকে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ‘গ্রিন কার্ড’ পাওয়া। এতদিন এই বিদেশি নাগরিকরা যুক্তরাষ্ট্র না ছেড়েই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারতেন এবং নিয়ম অনুযায়ী তা জরুরিও ছিল। ‘অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস’ (অবস্থার সমন্বয়) নামে পরিচিত এই প্রক্রিয়াটি যেমন বহুল ব্যবহৃত, তেমনি ছিল বেশ জনপ্রিয়।
নতুন নিয়ম অনুযায়ী, ‘এখন থেকে এ আবেদনের জন্য আর তাদের যুক্তরাষ্ট্রে অবস্থান করা জরুরি নয়। দেশে ফিরে অস্থায়ী ভিসার নথি প্রদর্শনের মাধ্যমে গ্রিনকার্ডের জন্য আবেদন আবেদন করতে পারবেন তারা। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অধীন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা (ইউএসসিআইএস) নতুন এই নিয়মের নাম দিয়েছে ‘অসাধারণ প্রতিকার ব্যবস্থা’ (এক্সট্রা-অর্ডিনারি ফর্ম অব রিলিফ)।’
২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসন ইস্যুতে নজিরবিহীন কঠোর অবস্থান গ্রহণ করেন। গত দেড় বছরে তাঁর প্রশাসন দেশজুড়ে অভিযান চালিয়ে লক্ষাধিক নথিবিহীন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে; সেই সঙ্গে আরও কয়েক লাখ অভিবাসীকে রাখা হয়েছে বিশেষ বন্দিশালায়। শুধু তা-ই নয়, ইতিমধ্যে ট্রাম্প প্রশাসন ৭০টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং নতুন ভিসা প্রদানের হারও অনেকাংশে হ্রাস করেছে।
মার্কিন অভিবাসন বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র থেকে মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের সংখ্যা কমাতে এ পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।
সূত্র : এএফপি
