×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কারণেই ভেস্তে যেতে পারে পারমাণবিক আলোচনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০২:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের কারণেই ভেস্তে যেতে পারে পারমাণবিক আলোচনা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ আলোচনাকে ‘ভেস্তে যাওয়ার’ দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছে ইরান।

শরিবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধিদল অভিযোগ করেছে যে, ওয়াশিংটনের 'অতিরিক্ত দাবি' পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ আলোচনাকে ভেস্তের দিকে ঠেলে দিচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মিশনটি বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাধাদানের কারণে টানা তৃতীয়বারের মতো এনপিটি পর্যালোচনা সম্মেলন ব্যর্থ হয়েছে।’

এর আগে, যুক্তরাষ্ট্র-ভিত্তিক অলাভজনক পর্যবেক্ষক সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের তথ্যমতে, শুক্রবারের জাতিসংঘ সম্মেলনটি ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার অন্যতম কারণ হলো, ওয়াশিংটন এটিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জটিল আলোচনার একটি মঞ্চ হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিল।

তেহরানের জাতিসংঘ মিশন আরো বলেছে, ব্যাপকতর নিরস্ত্রীকরণ প্রচেষ্টা ছাড়া পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (যা পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ এবং চূড়ান্তভাবে একটি পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের লক্ষ্যে প্রণীত) “কোনো ভবিষ্যৎ নেই”।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের কারণেই ভেস্তে যেতে পারে পারমাণবিক আলোচনা

যুক্তরাষ্ট্রের কারণেই ভেস্তে যেতে পারে পারমাণবিক আলোচনা

ঈদের আগে স্বস্তি, দেশের বাজারে কমলো সোনার দাম

ঈদের আগে স্বস্তি, দেশের বাজারে কমলো সোনার দাম

মহাসড়কে নেই ফুট ওভারব্রিজ, বাস চাপায় পিষ্ট পথচারী

মহাসড়কে নেই ফুট ওভারব্রিজ, বাস চাপায় পিষ্ট পথচারী

লেবাননে আবারো ইসরায়েলি হামলা, নিহত ১০

লেবাননে আবারো ইসরায়েলি হামলা, নিহত ১০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App