×

আন্তর্জাতিক

সৌদি আরবে ১৫ লাখের বেশি হজযাত্রীর আগমন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:১৯ পিএম

সৌদি আরবে ১৫ লাখের বেশি হজযাত্রীর আগমন

ছবি- সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। গতকাল শুক্রবার (২২ মে) দুপুর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আকাশ, স্থল ও সমুদ্রপথে মোট ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জন হজযাত্রী পবিত্র ভূমিতে উপস্থিত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

হজযাত্রীদের বিশাল আগমন উপলক্ষে গতকাল মক্কার ইউনিফাইড সিকিউরিটি অপারেশনস সেন্টারে (৯১১) হজ নিরাপত্তা কমান্ডারদের এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কর্মকর্তারা চলতি বছরের হজের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সামগ্রিক সাংগঠনিক পরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

সৌদি জননিরাপত্তা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি জানান, আল্লাহর মেহমানদের সুরক্ষায় পুরো নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ প্রস্তুত। হজযাত্রীরা যেন সুশৃঙ্খলভাবে হজের সব ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এবং নিরাপদে নিজ দেশে ফিরে যেতে পারেন, সেটিই তাদের মূল লক্ষ্য।

ভিড় ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, হজযাত্রীদের যাতায়াত নিয়ন্ত্রণ এবং যানজট এড়াতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের নিরাপত্তা কর্মীদের পাশাপাশি এবার আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা সংস্থাগুলোর মহড়াও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটির বিশেষ জরুরি বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-ওমারি বলেন, এবারের নিরাপত্তা পরিকল্পনা অত্যন্ত সমন্বিত ও দূরদর্শী। হজযাত্রীদের সুরক্ষায় মক্কার কেন্দ্রীয় এলাকা ও পবিত্র স্থানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, হজকে মূল ধর্মীয় উদ্দেশ্য ছাড়া অন্য কোনো রাজনৈতিক বা ভিন্ন কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।

এদিকে সিভিল ডিফেন্সের মহাপরিচালক মেজর জেনারেল ডক্টর হামুদ আল-ফারাজ জানান, হজ মৌসুমের সব প্রস্তুতি শেষ। সিভিল ডিফেন্স কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নারী ও পুরুষ স্বেচ্ছাসেবকেরাও মাঠপর্যায়ে দিনরাত কাজ করছেন।

পাসপোর্ট ফোর্সের মেজর জেনারেল ডক্টর সালেহ আল-মুরাব্বা জানান, বিশেষ ‘মক্কা রুট’ উদ্যোগের কারণে এবার ৩০ শতাংশ হজযাত্রী নিজ দেশ থেকেই সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন করার সুবিধা পেয়েছেন। চমৎকার এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে গতকাল দুপুর পর্যন্ত ১৫ লাখেরও বেশি বিদেশি হজযাত্রী মক্কায় এসে পৌঁছেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App