×

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র

আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১১:০২ পিএম

আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

ছবি- সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন (দুই মাস) বাড়তে যাচ্ছে। এ বিষয়ে দুই পক্ষ একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। মধ্যস্থতাকারীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে আজ শনিবার (২৩ মে) এই তথ্য জানানো হয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য একটি নতুন কাঠামোও নির্ধারণ করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সম্ভাব্য এই চুক্তির আওতায় ধীরে ধীরে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হ্রাস বা অন্যত্র স্থানান্তরের বিষয়েও আলোচনা হতে পারে। বিনিময়ে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ শিথিল ও নিষেধাজ্ঞা কমানোর পদক্ষেপ নিতে পারে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। তবে তেহরানের দাবি, ওয়াশিংটনের ‘অতিরিক্ত দাবি’র কারণে আলোচনা ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন।

এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই গত শুক্রবার তেহরানে পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। রাতে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন। আরাগচির টেলিগ্রাম বার্তার বরাত দিয়ে জানা গেছে, দুই নেতা চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ ও সংঘাত এড়ানোর উপায় নিয়ে মতবিনিময় করেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক করে বলেছেন, এই সফরকে কোনো ‘টার্নিং পয়েন্ট’ বা চূড়ান্ত অগ্রগতি হিসেবে দেখার সুযোগ নেই। দুই পক্ষের মধ্যে এখনো ‘গভীর ও গুরুত্বপূর্ণ’ মতপার্থক্য রয়ে গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা আইএসএনএ।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার জানান, ‘সরকারি পরিস্থিতির’ কারণে তিনি ছেলের বিয়েতে অংশ না নিয়ে ওয়াশিংটনেই অবস্থান করবেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর পরিস্থিতি আরও সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে বলে জোরালো আলোচনা শুরু হয়েছে। ট্রাম্প চলতি সপ্তাহের এই আলোচনাকে ‘যুদ্ধ ও সমঝোতার মধ্যবর্তী সীমান্তে’ অবস্থান করছে বলে মন্তব্য করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজে আরও একটি মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App