×

আন্তর্জাতিক

ভারতে অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১১:০৯ পিএম

ভারতে অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক

ছবি- সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের লখনৌতে একটি হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) ভেতরে চিকিৎসাধীন এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তি হাসপাতালটির পরিচালক হিসেবেও দায়িত্বরত ছিলেন। আজ শনিবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, লখনৌয়ের ইন্দৌরাবাগ এলাকায় অবস্থিত তেজস হাসপাতালে এই ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার (২১ মে) বকশি কা তালাব থানায় এ সংক্রান্ত একটি অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করে। পরে ভুক্তভোগী পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম বিজয় কুমার গিরি। তিনি সীতাপুর জেলার বাসিন্দা। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী ওই নারী গত ১৯ মে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। এরপর ২১ মে চিকিৎসা চলাকালে অপারেশন থিয়েটারের ভেতরে তাকে ধর্ষণ করা হয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ সংগ্রহ ও অভিযুক্তের জবানবন্দি রেকর্ড করার পর তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময় অভিযুক্তের পরিহিত পোশাকটি জব্দ করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ব্যক্তি অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক

ভারতে অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক

আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

ইরান-যুক্তরাষ্ট্র আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

উত্তরের ঈদযাত্রায় এলেঙ্গা-যমুনা সেতু অংশে যানজটের শঙ্কা

উত্তরের ঈদযাত্রায় এলেঙ্গা-যমুনা সেতু অংশে যানজটের শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App