×

আন্তর্জাতিক

অনুমতি ছাড়া হজে গিয়ে বাংলাদেশিসহ আটক ১৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০২:৪১ পিএম

অনুমতি ছাড়া হজে গিয়ে বাংলাদেশিসহ আটক ১৩

ছবি: সংগৃহীত

হজের আইন ও নিয়ম লঙ্ঘনের দায়ে সৌদিতে পৃথক তিনটি অভিযানে এক স্থানীয় নাগরিক ও ১২ জন প্রবাসীসহ মোট ১৩ জন আটক হয়েছেন।

সৌদি আরবের হজ নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ‘প্রথম অভিযানে মক্কার দুর্গম পাহাড়ি রাস্তা ও উপত্যকা ব্যবহার করে অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টাকালে পাঁচ তুর্কি নাগরিককে আটক করা হয়। তাঁদের কাছে হজের প্রয়োজনীয় কোনো অনুমতিপত্র (পারমিট) ছিল না। আটকের পর তাঁদের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দ্বিতীয় অভিযানে মক্কার নিরাপত্তা টহল দলের হাতে আটক হয়েছেন ভারত ও বাংলাদেশের চারজন প্রবাসী নাগরিক। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে হজের ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। অভিযানে তাঁদের কাছ থেকে জাল কার্ড, ভুয়া নথিপত্র এবং জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

তৃতীয় অভিযানে হজের বৈধ অনুমতিপত্র না থাকা তিন আফগান নাগরিককে অবৈধভাবে মক্কায় পৌঁছে দেওয়ার চেষ্টার সময় এক সৌদি নাগরিককে আটক করা হয়েছে।

দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ সৌদি নাগরিক ও প্রবাসীদের হজের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সহযোগিতার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে যেকোনো নিয়ম লঙ্ঘন বা সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ নম্বরে ফোন করে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র : সৌদি গেজেট

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মবকারী’ আখ্যা দিয়ে গণহারে চাকরিচ্যুতি, জনকণ্ঠে অস্থিরতা

‘মবকারী’ আখ্যা দিয়ে গণহারে চাকরিচ্যুতি, জনকণ্ঠে অস্থিরতা

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা আটক

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা আটক

অনুমতি ছাড়া হজে গিয়ে বাংলাদেশিসহ আটক ১৩

অনুমতি ছাড়া হজে গিয়ে বাংলাদেশিসহ আটক ১৩

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় গুলশান সোসাইটির নির্দেশনা

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় গুলশান সোসাইটির নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App