×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভেঙে গেলে সেজন্যও প্রস্তুত ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:১৮ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভেঙে গেলে সেজন্যও প্রস্তুত ইরান

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য প্রাথমিক সমঝোতা স্মারক আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে এমন গুঞ্জন এখন তুঙ্গে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আজ সোমবারই (২৫ মে) এই চুক্তি স্বাক্ষর হতে পারে। তবে এই চূড়ান্ত পর্যায় থেকেও যেকোনো মুহূর্তে আলোচনা ভেস্তে যেতে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান। যেকোনো পরিস্থিতির জন্য নিজেদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে ইরান।

ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, মার্কিন সরকারের অতীত ‘যুদ্ধবাজি’ ও শত্রুতামূলক কর্মকাণ্ডের রেকর্ড বিবেচনা করে আলোচনা যে অবস্থায়ই থাকুক না কেন, ইরান সব সময় পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত আছে। ইসরাইল বা আমেরিকার যেকোনো সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে তেহরান সতর্ক অবস্থানে রয়েছে।

সামরিক একটি সূত্র তাসনিম নিউজকে জানিয়েছে, আমেরিকানরা যদি আবারও ভুল হিসাব কষে ইরানের বিরুদ্ধে কোনো অপরাধমূলক বা আগ্রাসী পদক্ষেপ নেয়, তবে তারা ইরানের ‘সংঘাতের তৃতীয় সংস্করণের’ (থার্ড ভার্সন অব কনফ্লিক্ট) মুখোমুখি হবে। এই নতুন সংঘাত কৌশল, রণনীতি, উদ্দেশ্য ও যুদ্ধাস্ত্রের দিক থেকে পূর্ববর্তী দুটি সংঘাতের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি ভয়াবহ হবে।

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে ‘আলোচনা প্রায় সম্পূর্ণ হয়েছে’ এবং এর বিস্তারিত শিগগিরই ঘোষণা করা হবে। চুক্তিতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ফের খুলে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে বলে ট্রাম্প জানান।

তবে ট্রাম্পের এই দাবিকে চ্যালেঞ্জ করেছে ইরান। গতকাল রোববার ইরানি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, ট্রাম্পের দাবি বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। সম্ভাব্য চুক্তি অনুযায়ী, হরমুজ প্রণালি পুরোপুরি ইরানই পরিচালনা করবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান কিছুটা ‘কাছাকাছি আসছিল’। তবে তিনি সতর্ক করে বলেন, এর মানে এই নয় যে প্রধান মতপার্থক্যগুলো নিয়ে পুরোপুরি সমঝোতা হয়ে গেছে। আমেরিকানরা একই সঙ্গে ‘পরস্পরবিরোধী বিবৃতি’ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই ঘণ্টায় বিকল দুই ট্রেনের ইঞ্জিন, ভোগান্তিতে যাত্রীরা

দুই ঘণ্টায় বিকল দুই ট্রেনের ইঞ্জিন, ভোগান্তিতে যাত্রীরা

মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে

মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে

টানা তাপপ্রবাহে ভারতে ১৬ জনের মৃত্যু

টানা তাপপ্রবাহে ভারতে ১৬ জনের মৃত্যু

মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App