×

আন্তর্জাতিক

এশিয়ার বাজারেও কমেছে তেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:২৪ পিএম

এশিয়ার বাজারেও কমেছে তেলের দাম

ছবি- সংগৃহীত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। এই ইতিবাচক খবরের জেরে জাপানের নিক্কেইসহ এশিয়ার প্রধান প্রধান শেয়ারবাজারগুলো বেশ চাঙ্গা হয়ে উঠেছে। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা কেটে যাওয়ার আভাস এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় চালুর খবরে বিশ্ব অর্থনীতিতে এই সুবাতাস বইতে শুরু করেছে।

আজ সোমবার (২৫ মে) এশিয়ার আন্তর্জাতিক জ্বালানি বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম এক ধাক্কায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৩৬ মার্কিন ডলারে নেমে আসে। আজ সকালে তা আরও কমে প্রতি ব্যারেল ৯৭ দশমিক ৯০ ডলারে দাঁড়ায়, যা আগের চেয়ে ৫ দশমিক ৫ শতাংশ কম। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম ৫ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৯৯ ডলারে নেমেছে। অবশ্য আজ সরকারি ছুটির কারণে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জ্বালানি ও আর্থিক বাজার বন্ধ রয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য শান্তিচুক্তির অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা শেষ হয়েছে। গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, খুব শিগগিরই চুক্তির বিস্তারিত বিশ্ববাসীকে জানানো হবে।

ট্রাম্প আরও জানান, সম্ভাব্য চুক্তির প্রধান শর্ত হিসেবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকা কৌশলগত হরমুজ প্রণালি আবার পুরোপুরি চালু করে দেওয়া হবে। বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে পরিবাহিত হয়।

হরমুজ প্রণালি পুনরায় খোলার খবরে এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের চাঙ্গাভাব দেখা গেছে। জাপানের প্রধান শেয়ারবাজার সূচক ‘নিক্কেই ২২৫’ প্রায় ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ইতিহাসে প্রথমবারের মতো রেকর্ড ৬৫ হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়েছে।

মূলত জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো শিল্পোন্নত দেশগুলো তাদের প্রয়োজনীয় জ্বালানির জন্য পারস্য উপসাগরীয় অঞ্চলের ওপর চরমভাবে নির্ভরশীল। ফলে চলমান যুদ্ধের কারণে তারাই সবচেয়ে বেশি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছিল, যা এখন কাটতে শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারও উত্তাল ভারত

আবারও উত্তাল ভারত

ভক্তদের ভালোবাসায় জন্মদিনে মুগ্ধ তটিনী

ভক্তদের ভালোবাসায় জন্মদিনে মুগ্ধ তটিনী

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App