×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৭:১৪ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ছবি- সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা, শক্তিশালী মার্কিন ডলার এবং তেলের দাম বৃদ্ধির জেরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। গত ২৬ মার্চের পর আজ বৃহস্পতিবার (২৮ মে) আন্তর্জাতিক বাজারে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে পরিচিত এই মূল্যবান ধাতুর দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। স্বর্ণের এই দরপতনের ফলে বিশ্ববাজারে মুদ্রাস্ফীতি ও সুদের হার নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্বর্ণের পাশাপাশি রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামেও উল্লেখযোগ্য পতন হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আজ বিশ্ববাজারে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৮০ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া আগামী জুনে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার (অগ্রিম বাজার) ১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৭ দশমিক ১০ ডলারে নেমে এসেছে। মূলত বিশ্ববাজারে মার্কিন ডলারের মান এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে ডলার-মূল্যের সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান স্টোনএক্সের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তি নিয়ে একাধিকবার আশার কথা শোনা গেলেও বাস্তবে তার কোনো অগ্রগতি হয়নি। ফলে বিশ্ববাজারে মার্কিন ডলারের চাহিদা ক্রমাগত শক্তিশালী থাকছে, যা স্বর্ণের দামের ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরানের দেওয়া তথ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকচ করার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানি স্থাপনায় নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার পর তেলের বাজার ও ডলারের নতুন সমীকরণ তৈরি হওয়ায় স্বর্ণের বাজার এই বড় ধাক্কা খেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নৌকাডুবিতে নিখোঁজ নববধূর সন্ধান মেলেনি

নৌকাডুবিতে নিখোঁজ নববধূর সন্ধান মেলেনি

ঈদের দিন ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ঈদের দিন ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

পশুর লাথি-গুঁতায় নোয়াখালীতে আহত ৩০

পশুর লাথি-গুঁতায় নোয়াখালীতে আহত ৩০

ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করল জাতিসংঘ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App