×

আন্তর্জাতিক

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৮:১৫ পিএম

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুতিন

ছবি- সংগৃহীত

বিশ্বের মুসলিমদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভকামনা ও বার্তা দেন বলে জানিয়েছে রাশিয়ার বাংলাদেশে অবস্থিত দূতাবাস।

বুধবার (২৭ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে পুতিনের এই ঈদ শুভেচ্ছা বার্তা তুলে ধরা হয়।

বার্তায় বলা হয়, মুসলিমরা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করে ঈদুল আজহা উদযাপন করে থাকেন। এই উৎসব বিশ্বাসীদের ইসলামের মূল শিক্ষা দয়া, ন্যায়বিচার, দানশীলতা ও ধর্মভীরুতার সাথে আরও ঘনিষ্ঠ করে তোলে।

পুতিন তার বার্তায় আরও বলেন, রাশিয়ার মুসলিম সংগঠনগুলো দেশের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা পারিবারিক মূল্যবোধ শক্তিশালী করা, তরুণদের মধ্যে দেশপ্রেম গড়ে তোলা এবং শিক্ষা ও দাতব্য কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছে।

মুসলিমদের বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, দেশ ও সমাজের উন্নয়নে তাদের অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি মাতৃভূমির রক্ষক এবং তাদের পরিবারের প্রতি সহায়তা প্রদানের বিষয়টিও তিনি উল্লেখ করেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এখন ত্যাগ ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিএসএফের পুশইন চেষ্টার পর স্বজনদের কাছে ষষ্ঠী চন্দ্র বর্মন

বিএসএফের পুশইন চেষ্টার পর স্বজনদের কাছে ষষ্ঠী চন্দ্র বর্মন

সময় মতো রিটার্ন জমাতে করছাড়, দেরিতে জরিমানা

সময় মতো রিটার্ন জমাতে করছাড়, দেরিতে জরিমানা

রাতেই ভয়াবহ হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

রাতেই ভয়াবহ হামলা, খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App