×

আন্তর্জাতিক

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ফের ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:৪০ পিএম

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ফের ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা

ছবি- সংগৃহীত

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’–এর বিরুদ্ধে আবারও ১০ বিলিয়ন (১ হাজার কোটি) ডলারের মানহানির মামলা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ত্রুটিপূর্ণ উল্লেখ করে আদালত তার প্রথম মামলাটি খারিজ করে দিলেও এবার সেই আইনি ত্রুটিগুলো সংশোধন করে নতুন করে ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি। গতকাল বুধবার (২৭ মে) মিয়ামি ফেডারেল আদালতে এই সংশোধিত মামলাটি দায়ের করা হয়।

ট্রাম্পের অভিযোগ, ওয়াল স্ট্রিট জার্নাল একটি ভুয়া প্রতিবেদন প্রকাশ করে তার রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম নষ্ট করেছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে পাঠানো একটি জন্মদিনের কার্ডে ট্রাম্পের স্বাক্ষর ছিল। ট্রাম্প ও তার আইনজীবীদের দাবি, ওই কার্ডটি সম্পূর্ণ ভুয়া। মার্কিন প্রেসিডেন্টের আইনজীবীরা সংশোধিত অভিযোগে লিখেছেন, সংবাদ প্রকাশের সময় বিবাদীরা তথ্যটি সত্য কি না, তা যাচাই না করেই বেপরোয়াভাবে ছেপেছে এবং ইচ্ছাকৃতভাবে সত্য উদ্ঘাটন এড়িয়ে গেছে।

রুপার্ট মারডকের মালিকানাধীন সংবাদমাধ্যমটির বিরুদ্ধে দায়ের করা এই মামলায় ডাও জোন্স, নিউজ কর্প, এর সিইও রবার্ট থমসন এবং ওয়াল স্ট্রিট জার্নালের দুই সাংবাদিক খাদিজা সাফদার ও জোসেফ পালাজোলোকে বিবাদী করা হয়েছে। মামলার বিপরীতে ডাও জোন্স এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের নির্ভুলতার ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং তারা আদালতে জোরালোভাবে এই মামলার মোকাবিলা করবে।

সমালোচকদের মতে, এটি গণমাধ্যমের ওপর চাপ তৈরি ও জবাবদিহিতা এড়ানোর একটি বড় প্রচেষ্টা। নিজ প্রশাসনের সমালোচনা করায় ট্রাম্প দীর্ঘদিন ধরেই গণমাধ্যমগুলোর ওপর ক্ষুব্ধ। এর আগে তিনি নিউইয়র্ক টাইমস, বিবিসি এবং ডেস মইন্স রেজিস্টারসহ বেশ কয়েকটি সংবাদ সংস্থার বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন। সংবাদমাধ্যমগুলো অবশ্য কোনো অন্যায় করার কথা অস্বীকার করে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন সরকারি সংস্থাগুলোতে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ নেওয়ায় তা আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে আত্মহত্যা করেন জেফ্রি এপস্টেইন। ট্রাম্প অবশ্য দাবি করেছেন, ২০০৬ সালে এই অর্থলগ্নিকারীর আইনি ঝামেলা প্রকাশ্যে আসার আগেই তিনি এপস্টেইনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছিলেন।

এর আগে গত এপ্রিলে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিয়োগপ্রাপ্ত মার্কিন জেলা আদালতের বিচারক ড্যারিন পি গেলস ট্রাম্পের প্রথম মামলাটি খারিজ করে দিয়েছিলেন। বিচারক জানিয়েছিলেন, মানহানির মামলায় জনপরিচিত ব্যক্তিদের জন্য প্রযোজ্য ‘প্রকৃত বিদ্বেষ’ নামক আইনি শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। সেই শর্তগুলো সংশোধন করেই এবার নতুন করে আদালতের দ্বারস্থ হলেন মার্কিন প্রেসিডেন্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় একই পরিবারের ৪ বাংলাদেশি আহত

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় একই পরিবারের ৪ বাংলাদেশি আহত

সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম মারা গেছেন

সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম মারা গেছেন

লবণযুক্ত চামড়া আনলে নির্ধারিত মূল্য পাওয়া যাবে: বাণিজ্যমন্ত্রী

লবণযুক্ত চামড়া আনলে নির্ধারিত মূল্য পাওয়া যাবে: বাণিজ্যমন্ত্রী

মেডিকেলের জন‍্য বার্সেলোনার পথে গর্ডন

মেডিকেলের জন‍্য বার্সেলোনার পথে গর্ডন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App