×

আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে ট্রেন স্টেশনে ছুরি হামলায় আহত তিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:৫৬ পিএম

সুইজারল্যান্ডে ট্রেন স্টেশনে ছুরি হামলায় আহত তিন

ছবি- সংগৃহীত

সুইজারল্যান্ডের জুরিখের কাছে একটি ট্রেন স্টেশনে এক ব্যক্তির আকস্মিক ছুরি হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে আটটার দিকে জুরিখের উত্তর-পূর্বের উইন্টারথুর শহরের ট্রেন স্টেশনে এই ঘটনা ঘটে। হামলার পর পরই ৩১ বছর বয়সী এক সুইস নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউরোপের এই দেশটিতে সাধারণ মানুষের ওপর এভাবে অতর্কিত বা এলোমেলো হামলার ঘটনা বেশ বিরল।

জুরিখ ক্যান্টনের পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ব্যক্তি একজন সুইস নাগরিক। তবে কী উদ্দেশ্যে তিনি এই হামলা চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয় এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, লম্বা কালো চুল ও দাড়িওয়ালা এক ব্যক্তি স্টেশনের সামনে দৌড়ানোর সময় ডান হাত তুলে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করছেন।

এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদপত্র ‘ব্লিক’–কে বলেন, ‘আমি এক ব্যক্তিকে অত্যন্ত উত্তেজিত অবস্থায় পাঁচ থেকে ছয়বার “আল্লাহু আকবার” বলে চিৎকার করতে শুনেছি।’ অন্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ব্যক্তির হাতে একটি ছুরি ছিল। মুঠোফোনে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, কালো টি-শার্ট ও শর্টস পরা ওই হামলাকারী একদল স্কুলশিক্ষার্থীর পাশ দিয়ে দৌড়ে গেলেও তাদের কোনো ক্ষতি করেনি।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় আহত তিনজনের বয়স যথাক্রমে ২৮, ৪৩ ও ৫২ বছর। তারা সবাই সুইজারল্যান্ডের নাগরিক। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনার পর জুরিখ ক্যান্টনের পুলিশ, উইন্টারথুর পৌর পুলিশ এবং সুইস ফেডারেল রেলওয়ের ট্রান্সপোর্ট পুলিশ যৌথভাবে কাজ শুরু করেছে। জরুরি চিকিৎসার জন্য ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স সার্ভিস পাঠানো হয়। নিরাপত্তার স্বার্থে স্টেশনের ভেতরে ও বাইরে পুলিশ ব্যারিকেড দিয়ে রাখলেও সুইস ফেডারেল রেলওয়ে জানিয়েছে, এই অপ্রীতিকর ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোরবানি দিতে গিয়ে সারাদেশে অন্তত ৫৭৬ জন জখম

কোরবানি দিতে গিয়ে সারাদেশে অন্তত ৫৭৬ জন জখম

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করে মামলা

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে আসামি করে মামলা

দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপ মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App