×

আন্তর্জাতিক

ঝড়ে ভারতে নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৩:৩৬ পিএম

ঝড়ে ভারতে নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬

ছবি- সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে একটি নির্মাণাধীন সেতু ধসে অন্তত ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ধ্বংসস্তূপের নিচে এবং পিলারের ওপর এখনও কয়েকজন শ্রমিক আটকে আছেন বলে জানা গেছে।

আজ শুক্রবার (২৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আজ ভোর রাত আনুমানিক দুইটার দিকে উত্তর প্রদেশের হামিরপুর জেলায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বেতওয়া নদীর ওপর সেতুটি নির্মাণ করা হচ্ছিল। এটি কুরারা এলাকার মারকান্দার পার্সনির সঙ্গে নেথি গ্রামকে সংযুক্ত করার কথা ছিল। তবে রাতের আকস্মিক ঝড়-বৃষ্টির কবলে পড়ে সেতুটির একটি বিশাল অংশ ধসে যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নির্মাণাধীন সেতুটির একটি বড় ও ভারী স্ল্যাব হঠাৎ ভেঙে পড়ে। এতে নিচে কাজ করা এবং বিশ্রামে থাকা শ্রমিকদের ওপর কংক্রিট ও লোহার ভারী কাঠামো ধসে পড়ে। ফলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং জেলা প্রশাসন যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেছে। ক্রেন ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে, দুর্ঘটনার সময় পিলারের ওপর আটকে পড়া তিনজন শ্রমিককে নিরাপদে নামিয়ে আনার চেষ্টা চলছে। সেতু ধসে পড়ার কারণ ও নির্মাণে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বাড়ি দখল-চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর

রাজধানীতে বাড়ি দখল-চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময় জানা গেল

তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য সময় জানা গেল

ভারতে বন্যা ও ভূমিধস, নিহত ৫৬

ভারতে বন্যা ও ভূমিধস, নিহত ৫৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App