×

আন্তর্জাতিক

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৯:৫৪ এএম

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি

ফাইল ছবি

হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করে ওই অঞ্চল দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে ইরান। 

দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, এই প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে, অন্যথায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিণতির মুখোমুখি হতে হবে।

শনিবার আল জাজিরার লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়। 

ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক সদর দপ্তরটি উল্লেখ করেছে, হরমুজ প্রণালির সার্বিক ব্যবস্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে। এর ফলে সব ধরনের বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার ও অন্যান্য নৌযানকে যাতায়াতের জন্য নির্ধারিত রুট ব্যবহার করতে হবে।

এর পাশাপাশি ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালিতে যাত্রার শুরুর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। 

বিবৃতিতে আরো সতর্ক করে বলা হয়, যে কোনো জাহাজ যদি এসব বিধিনিষেধ বা নিয়মকানুন লঙ্ঘন করে, তবে তাদের চলাচলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

একইসঙ্গে হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীর প্রতিও বিশেষ সতর্কবার্তা দিয়েছে দেশটি। 

ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, সামুদ্রিক চলাচল কিংবা এই প্রণালির ব্যবস্থাপনায় হস্তক্ষেপের যেকোনো ধরনের প্রচেষ্টার তীব্র জবাব দেবে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের ১৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

অনলাইন বা অফলাইনে প্রতারণার শিকার হলে যা করবেন

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে এলোপাতাড়ি গুলি,নিহত ২

যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে এলোপাতাড়ি গুলি,নিহত ২

মহিষ বিক্রির টাকা না দেওয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

মহিষ বিক্রির টাকা না দেওয়ায় ছেলের হাতে প্রাণ গেল বাবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App