×

আন্তর্জাতিক

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৮:৪৯ পিএম

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

শ্রমিকদের জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শর্ত পূরণে ব্যর্থ দেশগুলোর বিরুদ্ধে নতুন করে শাস্তিমূলক শুল্ক আরোপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৬০টি অর্থনীতির ওপর এ ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর) একটি প্রস্তাব উপস্থাপন করেছে। বুধবার (৩ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইউএসটিআর-এর প্রস্তাবে বলা হয়েছে, যেসব দেশ জোরপূর্বক শ্রম বন্ধে প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, সেসব দেশের ওপর এই শুল্ক কার্যকর করা হতে পারে। প্রস্তাব অনুযায়ী কিছু দেশের ক্ষেত্রে নতুন শুল্ক ১২ দশমিক ৫ শতাংশেরও বেশি হতে পারে। আর বাংলাদেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সব দেশই এ অভিযোগ অস্বীকার করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যে বৈষম্যমূলক আচরণের ৩০১ ধারার আওতায় এই শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এর মাধ্যমে মূলত ট্রাম্পের আগের জরুরি শুল্ক কাঠামো পুনর্বহালের চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছিলেন। পরে চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি মার্কিন আদালত সেই শুল্ককে অবৈধ ঘোষণা করে। আদালতের রায়ে বলা হয়, ১৯৭৭ সালের জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় এভাবে ব্যাপক শুল্ক আরোপ করা যায় না। এরপর ট্রাম্প প্রশাসন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে।

তবে আপিল প্রক্রিয়ার আগেই নতুন কৌশলে শুল্ক আরোপের উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প, বলছে সংশ্লিষ্ট সূত্র।

ইউএসটিআর জানিয়েছে, বাংলাদেশ ছাড়াও কানাডা, ইকুয়েডর, ইউরোপীয় ইউনিয়নের সব দেশ, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পাকিস্তান, আর্জেন্টিনা, কম্বোডিয়া, এল সালভাদর, গুয়াতেমালা, মালয়েশিয়া, তাইওয়ান এবং যুক্তরাজ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে।

অন্যদিকে, আরো ৪৫টি দেশের ক্ষেত্রে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চীন, ভারত, নাইজেরিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির এক বিবৃতিতে বলেন, “যখন আমাদের বড় বাণিজ্য অংশীদার দেশগুলো জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের প্রবাহ রোধে ব্যর্থ হয়, তখন তা গ্রহণযোগ্য নয়।”

তিনি আরো বলেন, “এর ফলে মার্কিন শ্রমিকরা বৈশ্বিক বাজারে অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন।”

ইউএসটিআর জানিয়েছে, প্রস্তাবিত শুল্ক ও অন্যান্য প্রতিকারমূলক ব্যবস্থার বিষয়ে আগামী ৬ জুলাই পর্যন্ত জনমত গ্রহণ করা হবে। এরপর ৭ জুলাই এ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের আপত্তির জবাব দিয়েছে জাতিসংঘ

জুলাই হত্যাকাণ্ড আওয়ামী লীগের আপত্তির জবাব দিয়েছে জাতিসংঘ

 সৈকতে ভেসে এলো দুই যুগের সবচেয়ে বড় মৃত তিমি

সৈকতে ভেসে এলো দুই যুগের সবচেয়ে বড় মৃত তিমি

ড্রোন হামলায় কুয়েতে ৪ বাংলাদেশি আহত

ড্রোন হামলায় কুয়েতে ৪ বাংলাদেশি আহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারো ইনকিলাব মঞ্চের বিক্ষোভের ডাক

হাদি হত্যার বিচার দাবিতে আবারো ইনকিলাব মঞ্চের বিক্ষোভের ডাক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App