×

আন্তর্জাতিক

‘হরমুজ প্রণালিই ইরানের পরমাণু বোমা’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম

‘হরমুজ প্রণালিই ইরানের পরমাণু বোমা’

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণকে পরমাণু বোমার সঙ্গে তুলনা করেছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলি নিকজাদ। তিনি বলেছেন, হরমুজ প্রণালিই ইরানের পরমাণু বোমা।

রোববার (৭ জুন) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম উইয়ন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিকজাদ বলেন, ‘আমার কাছে হরমুজ প্রণালি একটি পরমাণু বোমার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সরাসরি বললে, আমাদের পরমাণু বোমাই হলো এই হরমুজ প্রণালি।’

ফেব্রুয়ারি ২৮ তারিখ থেকে শুরু হওয়া সাম্প্রতিক যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের তীব্র সমালোচনা করেন। নিকজাদের মতে, যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্যই বিশ্বাসযোগ্য নয়। অন্যদিকে যুদ্ধের ব্যাপারে ইরানের একটি সুদৃঢ় আদর্শিক অবস্থান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ডেপুটি স্পিকার আরও জানান, হরমুজ প্রণালি আর আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরবে না। এ বিষয়ে ইরানের পার্লামেন্টে শিগগিরই একটি আইন পাস করা হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ হাজার পরমাণু বোমা থাকতে পারে, কিন্তু আমাদের কাছে পরমাণু অস্ত্র থাকলেও আমরা কখনো তা ব্যবহার করব না।’

বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হুমকি অব্যাহত রয়েছে। দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও কোনো সমাধান না হওয়ায় অচলাবস্থা বজায় আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App