×

আন্তর্জাতিক

ট্রাম্প

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৯:৩৩ এএম

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি

ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটেছে।  সেই সঙ্গে তেহরান আর কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করবে না বলে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে এসব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

শুক্রবার (১২ জুন)  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ট্রাম্প বলেন, ‘আপনারা হয়তো শুনেছেন, আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছি। তারা পারমাণবিক অস্ত্র না রাখার ব্যাপারে সম্মত হয়েছে, আর এ বিষয়টিতে আমরা অনড় ছিলাম।’

পরে একই অনুষ্ঠানে তিনি আবারও বলেন, ‘আজ আমরা ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছি।’

ট্রাম্পের ভাষায়, ‘আমরা একটি চমৎকার চুক্তি করেছি। কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুব শিগগিরই মানুষ ঘরে ফিরতে শুরু করবে। বলা যায়, বিষয়টি প্রায় সম্পন্ন। আমরা যা চেয়েছিলাম, সবই পেয়েছি।’

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শর্টসার্কিট নাকি নাশকতা

শর্টসার্কিট নাকি নাশকতা

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকায় ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

দুই আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App