×

আন্তর্জাতিক

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৩:০৬ পিএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

কিয়ের স্টারমার। ছবি: সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সেই সাথে লেবার পার্টির দলীয় প্রধানের পদ থেকেও তিনি পদত্যাগ করছেন। সোমবার (২২ জুন) লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে তিনি এই ঘোষণা দেন।

স্টারমার বলেন, তার দল এখন যে প্রশ্নটি করছে তা হলো আগামী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না।

তিনি বলেন, এই প্রশ্নের বিষয়ে তিনি তার দলের "উত্তর শুনেছেন" এবং "উদার মনে সেই উত্তর মেনে নিয়েছেন।"

কিয়ের স্টারমার জানান, তার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই ছিল "আমার ভালোবাসার দেশকে সবার আগে স্থান দেওয়ার" বিষয়ে।

তিনি বলেন, "আমি লেবার পার্টির নেতা হিসেবে পদত্যাগ করব”।

পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে স্টারমার বলেন, তিনি এমন এক লেবার পার্টি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন যা ছিল "রাজনৈতিকভাবে, আর্থিকভাবে এবং মানসিকভাবে দেউলিয়া"।

আরো পড়ুন: তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

তিনি বলেন, তাকে "বারবার" বলা হয়েছিল যে এই দল "শেষ হয়ে গেছে", কিন্তু তিনি সেই মানুষদের ভুল প্রমাণ করেছেন।

স্টারমার বলেন, "ইহুদি-বিদ্বেষের (অ্যান্টি-সেমিটিজম) বিষ উপড়ে ফেলে" তিনি দলটিকে পরিবর্তন করেছেন।

তিনি আরও যোগ করেন, "(এর মাধ্যমে) অর্থনীতি, প্রতিরক্ষা এবং জাতীয় নিরাপত্তার ওপর আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ জেলায় সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

৬ জেলায় সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বড় ১০ কোম্পানির ওপর চীনের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের বড় ১০ কোম্পানির ওপর চীনের নিষেধাজ্ঞা

মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী

স্থায়ী চুক্তিতে পৌঁছানোর রূপরেখায় সম্মত ইরান-যুক্তরাষ্ট্র

স্থায়ী চুক্তিতে পৌঁছানোর রূপরেখায় সম্মত ইরান-যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App