×

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১০:০৮ পিএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দু’টি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জন হয়েছে। আহত হয়েছে ২ হাজার ৯৮০ জন মানুষ। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।

ভূমিকম্পের পর থেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের খুঁজে বের করার জোর চেষ্টা চালাচ্ছেন ভেনেজুয়েলার উদ্ধারকর্মীরা। তাদের সঙ্গে আন্তর্জাতিক উদ্ধারকর্মীদের দল যোগ দিয়ে উদ্ধারকাজ চালানোর পর হতাহতের এই পরিসংখ্যান সামনে এল। তবে ধ্বংসস্তূপ সরানোর কাজ এগোনোর সঙ্গে সঙ্গে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশন ভিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেলসি রদ্রিগেজ বলেন, মানুষের জীবন বাঁচাতে আমরা এক মুহূর্তও বিশ্রাম নিইনি। এ সময় তিনি আন্তর্জাতিক সহায়তা ও বিদেশি উদ্ধারকারী দলের দ্রুত সহযোগিতার প্রশংসা করেন। তিনি জানান, উদ্ধার অভিযানে ইতোমধ্যে বহু মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিটিভি জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রাজধানী কারাকাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের জরুরি মজুতকেন্দ্র স্থাপন করেছে সরকার।

লা গুয়াইরার এক চিকিৎসক বিবিসি-কে জানান, রাজ্যের প্রধান দুটো হাসপাতাল আহত মানুষে ভরে গেছে। সেখানে চিকিৎসা সরঞ্জামেরও মারাত্মক ঘাটতি রয়েছে।

ভেনেজ়ুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অনেককে। তাদের বেশিরভাগকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যারদিকে ৩৯ সেকেন্ডের ব্যবধানে পর পর দু’টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভেনেজুয়েলা। রিখটার স্কেলে প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২। দ্বিতীয়টির ৭ দশমিক ৫। ১২৬ বছরের মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট রদ্রিগেজ জানিয়েছেন, “ভূমিকম্পের পর এখন পর্যন্ত ২১৪ টি পরাঘাত হয়েছে।” আতঙ্কে কারাকাস এবং শহরতলির বহু মানুষ খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন।

ভেনেজুয়েলার বহু জায়গাতেই বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। স্কুলগুলো আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, স্কুলভবনগুলোকে অস্থায়ী আশ্রয় শিবির হিসাবে ব্যবহার করছে প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ফিফা পাওয়ার র‍্যাংকিং সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App