×

আন্তর্জাতিক

আব্বাস আরাগচি

আগামী ৩০ দিন হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণ করবে ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:১৩ পিএম

আগামী ৩০ দিন হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণ করবে ইরান

ছবি : সংগৃহীত

আগামী ৩০ দিন হরমুজ প্রণালির সম্পূর্ণ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ার সময়ে এমন পদক্ষেপ নিল ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, এ বিষয়ে অন্য কোনো দেশের একতরফা হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আরাগচি মতে, প্রণালিটি পুরোপুরি পুনরায় চালু হতে বিলম্ব ঘটাতে পারে।

ইরাক সফরকালে আরাগচি বলেছেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) সম্পর্কেও আমি আমার ইরাকি সমকক্ষকে অবহিত করেছি।

আরাঘচি আরও বলেন, আগামী ৩০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে। এরপর সব বাধা দূর হলে এই গুরুত্বপূর্ণ জলপথের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

তিনি জোর দিয়ে বলেন, এই দায়িত্ব ইসলামি প্রজাতন্ত্র ইরানের। এ বিষয়ে অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। সমঝোতা স্মারক অনুযায়ী বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট। কোনো ধরনের হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং প্রণালিটি পুরোপুরি পুনরায় চালু হতে আরও বিলম্ব ঘটাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

টিআইবির গবেষণা রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App