×

আন্তর্জাতিক

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:১৮ পিএম

মার্কিন হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ছবি : সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে চলমান পাল্টা-পাল্টি হামলার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য আক্রমণের বিরুদ্ধে আরও কঠোর ও শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংঘাতময় এই পরিস্থিতিতে ওয়াশিংটনকে সতর্ক করে তেহরান জানিয়েছে, যেকোনো ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ বা যুদ্ধবিরতি লঙ্ঘনের পরিণতি হবে ভয়াবহ। খবর আল-জাজিরার

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এসএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, যেমনটা আগে থেকেই ধারণা করা হয়েছিল, শত্রু পক্ষ সর্বদা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে। তারা প্রতারক এবং কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আলোচনার যেকোনো পর্যায়ে বা যেকোনো মুহূর্তে তারা উসকানিমূলক পদক্ষেপ নিতে পারে।

হোসেইন মোহেবি আরও জোর দিয়ে বলেন, শত্রু পক্ষ অতীতে যে ধরনের পদক্ষেপই নিয়েছে, ইরান তার উপযুক্ত জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। ইরান তার অবস্থানে অনড় উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, যদি শত্রু পক্ষ তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে পূর্বের চেয়েও কয়েক গুণ শক্তিশালী ও কঠোর জবাব দেওয়া হবে। শত্রুর এমন আচরণকে স্বাভাবিক আখ্যা দিয়ে তিনি বলেন, ইরান তাদের এই শত্রুতামূলক প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

রাশেদ খাঁনের সংবাদপত্র ছিঁড়ে ফেলার ঘটনায় ডিআরইউর নিন্দা

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

প্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বর

রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

টিআইবির গবেষণা রাজনৈতিক দলের এত টাকা আসে কোথা থেকে?

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

নারীসহ ভিডিও ভাইরাল, অব্যাহতিপ্রাপ্ত জামায়াত নেতার বাড়ি ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App