×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির পশ্চিমে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম

হরমুজ প্রণালির পশ্চিমে সৌদি তেল কোম্পানির হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির পশ্চিমে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ১৪ জন সৌদি নাগরিক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। 

এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। 

রোববার সৌদি আরবের পূর্ব উপকূলের রাস তানুরা এলাকায়, হরমুজ প্রণালির পশ্চিমে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অংশগ্রহণে তদন্ত শুরু হয়েছে।

এর আগে প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার উপসাগরীয় অঞ্চলে অবস্থিত রাস তানুরা তেল টার্মিনাল থেকে আবারও অপরিশোধিত তেল জাহাজে তোলা শুরু করে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি। 

সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি

পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি

ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু

ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু

ইরান থেকে সস্তায় তেল-গ্যাস নিতে চায় পাকিস্তান

ইরান থেকে সস্তায় তেল-গ্যাস নিতে চায় পাকিস্তান

ডিমের সঙ্গে ভুলেও খাবেন না যে ৮ খাবার

ডিমের সঙ্গে ভুলেও খাবেন না যে ৮ খাবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App