×

আন্তর্জাতিক

ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৮:০৬ পিএম

ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর তোম্বলেইনে স্কাইডাইভারদের বহনকারী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন)  ঘটা এই দুর্ঘটনায় বিমানের পাইলটসহ মোট ১০ জন যাত্রী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। খবর বিবিসির

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, নিহত যাত্রীদের মধ্যে পাঁচজন স্কাইডাইভিংয়ের শিক্ষার্থী এবং পাঁচজন প্রশিক্ষক ছিলেন। বিমানটি স্থানীয় একটি প্যারাসুট স্কুল ব্যবহার করছিল। এটি মেউর্ত-এ-মোজেল বিভাগের নান্সি-এসে বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পরপরই বিধ্বস্ত হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

ভয়াবহ এই দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে বিমানবন্দরের আশেপাশের এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে। উদ্ধারকাজ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App